তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে

জীবনযাপন ডেস্ক
০১ জুলাই ২০২৫, ২০:৩৫আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:৩৫

তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া স্বাস্থ্যের ভালো। রাত ৮টার আগেই যদি রাতের খাবার শেষ করে ফেলেন, তবে দারুণ কিছু উপকার মিলবে। তবে অফিস বা কাজ শেষে জ্যাম ঠেলে বাড়িতে ফিরে এত তাড়াতাড়ি খাবার খাওয়া বেশ মুশকিলই মনে হতে পারে। কিন্তু মাত্র এক সপ্তাহ যদি নিয়ম মেনে তাড়াতাড়ি রাতের খাবার শেষ করেন, তবে শরীরে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে। কী কী পরিবর্তন হতে শুরু করবে জেনে নিন। 

১। যখন পেট গভীর রাতে ভারী খাবার হজম করতে ব্যস্ত থাকবে না, তখন সঠিকভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে সে। আপনি দ্রুত ঘুমিয়ে পড়বেন, বেশিক্ষণ ঘুমিয়ে থাকবেন, এমনকি ঘুম থেকে উঠলে হালকা বোধ করবেন। 

২। সকালে ঘুম থেকে উঠেই গ্যাস্ট্রিক বা পেট ফুলে যাওয়ার সমস্যায় ভুগবেন না। খাবার হজমে রাতভর পর্যাপ্ত সময় দেওয়ার অর্থ হলো এটি পরিপাকতন্ত্রকে আরও পরিষ্কার করে তোলে।

৩। সকালে জোর করে নাস্তা করার ঝামেলায় আর পড়বেন না। কারণ সকালে উঠেই দেখবেন তীব্র ক্ষুধা লেগে গেছে। আর স্বাস্থ্যকর খাবার দিয়ে সকালের নাস্তা করার অর্থ হলো সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকা।  

৪। রাতারাতি হজমের চাপ কম হলে ডিটক্স চক্র ভালো হয়। এর ফলে ত্বক পরিষ্কার ও সতেজ হয়ে ওঠে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ত্বক উজ্জ্বল দেখাচ্ছে, বিশেষ করে সকালে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম