এসব অভ্যাস দ্রুত বয়স বাড়িয়ে দিচ্ছে আপনার

লাইফস্টাইল ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫

সময়ের আগেই ত্বক ও শরীরে বয়সের ছাপ পড়ে যেতে পারে কিছু বদভ্যাস থাকলে। দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে চাইলে তাই এসব অভ্যাস বাদ দিন দ্রুত।

অতিরিক্ত ক্যাফেইন খাওয়ার কারণে বয়স বেড়ে যেতে পারে সময়ের আগেই

ধূমপান
ধূমপান করার অভ্যাস থাকলে ত্বকে খুব দ্রুত বলিরেখা পড়ে যেতে পারে। বিশেষ করে ঠোঁট ও কপালের অংশ কুঁচকে যায়। ফলে সময়ের আগেই বুড়ো দেখাবে আপনাকে।

অতিরিক্ত চিনি খাওয়া
রিফাইন্ড সুগার বা সাদা চিনি বেশি খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন আজই। কারণ অতিরিক্ত চিনি খাওয়ার কারণে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ত্বক বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি।

অ্যান্টি-অক্সিডেন্ট কম খাওয়া
ডায়েট লিস্টে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কম রাখার কারণেও শরীরে পড়ে যেতে পারে বয়সের ছাপ। সবজি ও ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়।

স্ট্রেসের কারণে
দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা স্ট্রেস পুষে রাখবেন না। এতে বুড়োটে দেখাবে সময়ের আগেই।

অতিরিক্ত ক্যাফেইন খাওয়া
দিনে এক কাপ কফি খেতেই পারেন। তবে অতিরিক্ত কফি খাবেন না। অতিরিক্ত ক্যাফেইন খেলে এক ধরনের স্টেরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এ হরমোন বয়সের ছাপ ফেলে দেয় শরীরে।

শরীরচর্চা না করা
সুস্থ থাকতে চাইলে প্রতিদিন কিছুক্ষণ শরীরচর্চা করার বিকল্প নেই। এতে শরীর ঝরঝরে থাকে। শরীরচর্চার অভ্যাস একদমই না থাকলে বয়সের আগেই শরীরে পড়ে যেতে পারে বয়সের ছাপ।

/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
জনগণের কল্যাণে আরও কার্যকর সার্ক চান প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল