৩ উপকরণে তৈরি করে ফেলুন চকলেট

লাইফস্টাইল ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭

ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চকলেট বানিয়ে ফেলতে পারেন নিজেই। মাত্র ৩ উপকরণে খুব সহজ উপায়ে তৈরি করা যায় চকলেট।

৩ উপকরণে তৈরি করে ফেলুন চকলেট

একটি হাঁড়িতে পানি দিন চুলায়। ফুটে উঠলে মাঝারির চেয়ে একটু কমিয়ে দিন জ্বাল। হাঁড়ির উপরে একটি মোটা কাচের বাটি রাখুন যেটা পর্যাপ্ত তাপ সহ্য করতে পারবে। একে ডাবল বয়লার পদ্ধতি বলে।

বাটিতে ৪ টেবিল চামচ মাখন, ডালডা অথবা নারকেলের তেল দিন। নাড়তে থাকুন অনবরত। গলে গেলে ৪ টেবিল চামচ আইসিং সুগার দিন। নেড়ে নিন ভালো করে। ১ টেবিল চামচ কোকো পাউডার দিয়ে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে নামিয়ে চকলেট তৈরির মোল্ডে ঢেলে নিন। কিছুক্ষণের মধ্যেই জমে যাবে চকলেট। মোল্ড থেকে বের করে নিন জমে গেলে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম