অ্যালোভেরা জেলের ১০ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০

অ্যালোভেরা গাছের পাতার ভেতরে থাকা জেলের প্রায় পুরোটাই পানি। পানির পাশাপাশি নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট মেলে এই জেল থেকে। অ্যালোভেরা জেল যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি পুষ্টিকর পানীয় হিসেবেও এর রয়েছে কদর। জেনে নিন এর কিছু ব্যবহার সম্পর্কে।

অ্যালোভেরা জেলের ১০ ব্যবহার

  1. অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শুষ্ক ত্বকের যত্নে অনন্য। ময়েশ্চারাইজার হিসেবে এটি ব্যবহার করতে পারেন ত্বকে। ত্বক হবে নরম ও উজ্জ্বল।
  2. ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
  3. ত্বক থেকে মেকআপ ওঠাতে তুলায় লাগিয়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।
  4. লালচে হয়ে যাওয়া ত্বকে কিংবা অ্যালার্জির প্রকোপ কমাতে এই জেল ব্যবহার করা যায়।
  5. শেভিং জেলের বিকল্প হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। এজন্য ১/৩ কাপ অ্যালোভেরা জেল, ১/৪ কাপ লিকুইড সাবান, ১ টেবিল চামচ বাদামের তেল, ১ চা চামচ ভিটামিন ই অয়েল এবং ১/৪ কাপ পানি একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন।
  6. ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য নিতে পারেন অ্যালোভেরা জেলের। মোটা দানার চিনির সঙ্গে এই জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  7. ভ্রূ লম্বা ও ঘন করতে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন।
  8. ফেটে যাওয়া গোড়ালির যত্নে অতুলনীয় অ্যালোভেরা জেল। আধা কাপ ওট, আধা কাপ কর্নমিল, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও আধা কাপ লোশন একসঙ্গে মিশিয়ে গোড়ালিতে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  9. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমের সমস্যা দূর করতে অ্যালোভেরার পানীয় পান করতে পারেন।
  10. পোকার কামড়ের স্থানে লাগিয়ে রাখতে পারেন অ্যালোভেরা জেল।
/এনএ/
সম্পর্কিত
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
চুল পড়ছে? কখন সতর্ক হবেন, কী করবেন
লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ কি সত্যিই ত্বককে আরও স্বাস্থ্যকর করে
সর্বশেষ খবর
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
উরুগুয়ের কোচ ফোরলানের সামনে কী চ্যালেঞ্জ
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র