একতরফা সম্পর্কে আছেন বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

যেকোনো আদর্শ সম্পর্কেই দুই পক্ষের প্রচেষ্টা, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকতে হয়। এগুলো যদি এক পক্ষের না থাকে, তাহলে একা একা সেই সম্পর্ক টেনে বেশি দূর আগানো যায় না। অনেক সময় দুই পক্ষের সম্মতিতে সম্পর্ক শুরু হলেও অন্য পক্ষের ভাবলেশহীন আচরণে সম্পর্ক হয়ে পড়ে একতরফা। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন যে আপনি একতরফা সম্পর্কে আছেন।

একতরফা সম্পর্কে আছেন বুঝবেন যেভাবে

সব পরিকল্পনা আপনি একাই করছেন
ঘুরতে যাওয়া, উপহার দেওয়ার মতো পরিকল্পনাগুলো সব আপনি একাই করছেন উপরন্তু এসব পরিকল্পনায় আপনার সঙ্গী বিরক্ত হচ্ছে? তাহলে আপনি একতরফা সম্পর্কে আছেন।

আপনিই কেবল নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন
সম্পর্ক ভালো রাখার জন্য কমবেশি নিজেকে বদলানোর প্রয়োজন হতেই পারে। তবে যদি সেই প্রচেষ্টা কেবল আপনারই থাকে, তবে আপনি একতরফাভাবেই চেষ্টা করে যাচ্ছে সম্পর্ক ধরে রাখার।   

সবসময় আপনিই ক্ষমা প্রার্থনা করেন
সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তবে দোষ যারই হোক, সম্পর্ক ভালো রাখার জন্য যদি সবসময় আপনাকেই ক্ষমা চাইতে হয় তবে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে।   

সঙ্গী আপনার উপর মত চাপিয়ে দেয়
গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আপনার সিদ্ধান্ত কখনোই প্রাধান্য না পেলে আপনি একতরফা সম্পর্কে আছেন।

অন্যের সামনে সঙ্গী অপমান করে
মতের অমিল হলে অন্যের সামনেই যদি সঙ্গী অপমানজনক কথা বলে এবং বারবারই এমন ঘটনা যদি ঘটতে থাকে- তবে আপনার সঙ্গীর আপনার প্রতি শ্রদ্ধাবোধ নেই। এ ধরনের সম্পর্কে থাকা মানে সেটি একতরফাভাবে আপনিই টানছেন।

সম্পর্ক নিয়ে সবসময় অনিশ্চয়তায় ভোগেন
বন্ধুদের কাছে প্রায় সময়ই সঙ্গীর খারাপ আচরণ সম্পর্কে বলছেন? কিংবা সম্পর্কের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় আছেন? তবে এই সম্পর্ক একতরফাভাবেই টেনে নিয়ে যাচ্ছেন আপনি।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৬)
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
জমে উঠেছে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
‘প্রেমের সম্পর্ক জানিয়ে দেওয়ায়’ ১১ বছরের শিশুকে হত্যা করে ১৪ বছরের কিশোর
রংপুরে হোটেলের ছাদ থেকে লাফিয়ে কিশোরীর ‘আত্মহত্যা’, মেডিক্যাল শিক্ষার্থী আটক
রংপুরে হোটেলের ছাদ থেকে লাফিয়ে কিশোরীর ‘আত্মহত্যা’, মেডিক্যাল শিক্ষার্থী আটক
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা