দুই উপায়ে আমলকী রাখতে পারেন ডায়েটে

লাইফস্টাইল ডেস্ক
২১ মার্চ ২০২২, ১৮:৩৭ আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:৩৭

ভিটামিন সি এর চমৎকার উৎস আমলকী। এছাড়াও নানা ধরনের মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট মেলে ফলটি থেকে। নিয়মিত আমলকী খেলে ক্যানসারের ঝুঁকি কমে। টক আমলকী খেতে পারেন দুই উপায়ে।

আমলকী রাইস

আমলকী রাইস
১ কাপ আমলকী কুচি ব্লেন্ড করে নিন। এতে ১ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন। চুলায় প্যান বসিয়ে দিন। তেল গরম করে আধা চা চামচ সরিষা, ১ চা চামচ ছোলার ডাল, ১ টেবিল চামচ আদা কুচি ও কারিপাতা ভেজে নিন। আমলকীর মিশ্রণ দিয়ে নেড়ে নামিয়ে ৩ কাপ রান্না করা ভাতের সঙ্গে মিশিয়ে নিন। পরিবেশন করুন মজাদার আমলকী রাইস।

আমলকী ফ্রাই

আমলকী ফ্রাই
২৫০ গ্রাম আমলকী ধুয়ে টুকরো করে নিন। প্যানে ১ চিমটি হিং ও জিরা দিন। আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচের টুকরা ও আমলকীর টুকরা দিয়ে ভেজে নিন সব একসঙ্গে। মৃদু আঁচে কিছুক্ষণ ঢেকে রাখুন। আমলকী নরম হয়ে গেলে পরিবেশন করুন নামিয়ে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা