পানিশূন্যতা রোধ করতে খান এই ৬ খাবার

লাইফস্টাইল ডেস্ক
২৫ মার্চ ২০২২, ১৮:২৬আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮:২৬

গরমে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। এসময় তাই পর্যাপ্ত পানি পানের পাশাপাশি পানি সমৃদ্ধ খাবার খাওয়া চাই নিয়মিত। এসব খাবার তীব্র গরমে হিট স্ট্রোক ও পানিশূন্যতা থেকে দূরে রাখবে আপনাকে।

 

শসা

শসা
শরীর ঠান্ডা রাখতে শসা খেতে পারেন রোজ। প্রায় ৯৫ শতাংশ পানি শসায়। এছাড়া পটাসিয়াম রয়েছে এতে। পটাসিয়াম হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। পাশাপাশি মস্তিষ্ক ভালো রাখে শসা।

তরমুজ
গরমে রসালো তরমুজ আপনাকে রাখতে পারে সুস্থ। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি। এছাড়া তরমুজে থাকা পুষ্টি উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।  

আপেল
আপেলের ৮৬ শতাংশই পানি। শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে তাই প্রতিদিন খান আপেল। আঁশসমৃদ্ধ আপেল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্যও।

টমেটো
৯৪ শতাংশ পানি সমৃদ্ধ সবজি টমেটো। সালাদ করে খেতে পারেন টমেটো। এতে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সুস্থ রাখবে আপনাকে।

পালং শাক
আয়রন সমৃদ্ধ পালং শাকের প্রায় ৯৩ শতাংশ পানি। নিয়মিত পালং শাক খেলে যেমন পানির চাহিদা মিটবে, তেমনি শক্তিশালী হবে রোগপ্রতিরোধ ক্ষমতা।

মাশরুম স্যুপ


মাশরুম

গরমে সুস্থ থাকলে মাশরুম রাখুন পাতে। ৯২ শতাংশ পানি দিয়ে গঠিত মাশরুম থেকে আরও পাওয়া যায় ভিটামিন বি২ এবং ভিটামিন ডি।   

/এনএ/
সম্পর্কিত
চকলেটপ্রেমী হয়েও ৪৭-এ ফিট ইমরান হাশমি, কী তার ডায়েটের রহস্য
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
সর্বশেষ খবর
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডসের প্রথম ঝলক ফাঁস
অ্যাপলের ক্যামেরাযুক্ত এয়ারপডসের প্রথম ঝলক ফাঁস
বিমানে চেক-ইন ব্যাগেজ ও কেবিন ব্যাগেজের পার্থক্য কী
বিমানে চেক-ইন ব্যাগেজ ও কেবিন ব্যাগেজের পার্থক্য কী
চার পদে ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ
চার পদে ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত