স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

লাইফস্টাইল ডেস্ক
২৯ মার্চ ২০২২, ২০:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৯

নির্দিষ্ট কিছু ভিটামিন ও পুষ্টি উপাদানের অভাব হলে শরীরের পাশাপাশি প্রভাব পড়ে চুলে। চুল ভেঙে যাওয়া, ঝরে যাওয়া কিংবা বিবর্ণ হয়ে যাওয়া রোধ করতে হেয়ার প্যাক ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খান নিয়মিত।

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

  • চুল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ রাখতে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার। এই ভিটামিন চুল দ্রুত বাড়াতেও সাহায্য করে। মিষ্টি আলু, মিষ্টি কুমড়ায় পাওয়া যায় ভিটামিন এ।
  • বি ভিটামিন চুলের গোড়ায় পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। কলা, হোল গ্রেইনসে পাওয়া যায় এই ভিটামিন।
  • চুল ভালো রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের বিকল্প নেই। এই ভিটামিন চুল অকালে পেকে যাওয়াও রোধ করে। লেবু, কমলা, আমলকীতে পেতে পারেন ভিটামিন সি।
  • ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে চুল যেমন ঝলমলে থাকে, তেমনি বাড়েও দ্রুত। আমন্ড, পালং শাক, মিষ্টি কুমড়ায় রয়েছে ভিটামিন ই।
  • চুল পড়া রোধ করতে আয়রন সমৃদ্ধ খাবার খান। লাল শাক, বিটরুট, কলিজা, ডালিমে মেলে এই উপাদান।
  • জিঙ্ক আছে এমন খাবার খেলে খুশকি থেকে দূরে থাকা সহজ হবে।
  • প্রোটিন সমৃদ্ধ খাবার খান নিয়মিত। প্রোটিন চুল রাখে মজবুত ও ঝলমলে। ডিম ও দুধজাতীয় খাবার প্রোটিনের উৎস।
  • ডিমের কুসুম, মিষ্টি আলু ও মাশরুমে পাওয়া যায় বায়োটিন। নিয়মিত এগুলো খেলে খুব থাকবে প্রাণবন্ত।

তথ্য: এনডিটিভি

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম