রূপচর্চায় কমলার ৭ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১৫:১৩ আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫:১৩

ভিটামিন সি এর চমৎকার উৎস কমলা। এটি যেমন খাদ্য তালিকায় রাখা চাই নিয়মিত, তেমনি রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। কমলা ও কমলার খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আবার ঝলমলে ও সুন্দর চুলের জন্যও ব্যবহার করা যায় ফলটি। জেনে নিন রূপচর্চায় কমলার ৭ ব্যবহার সম্পর্কে। 

রূপচর্চায় কমলার ৭ ব্যবহার

স্ক্রাব হিসেবে
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। এই গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। অল্প দুধের সর মিশিয়ে মুখ ও হাত-পায়ের ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

ফেস প্যাক হিসেবে
সমপরিমাণ কমলার খোসার গুঁড়া ও টক দই মিশিয়ে নিন একসঙ্গে। অল্প কমলার রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

টোনার হিসেবে
কমলার রস বরফের ট্রেতে জমিয়ে নিন। এই বরফ ত্বকে ঘষে নিলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। পাশাপাশি দীর্ঘদিন টানটান থাকবে ত্বক।

ত্বকের ময়লা দূর করতে
ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে ময়দার সঙ্গে পরিমাণ মতো কমলার রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। কিছুক্ষণ ত্বকে ঘষে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

খুশকি দূর করতে
কমলার খোসা ফুটিয়ে নিন পানিতে। সারারাত রেখে পরদিন ছেঁকে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে নরম ও খুশকিমুক্ত।

কন্ডিশনার হিসেবে
একটি কমলার রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু ও পানি মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে এটি ব্যবহার করুন কন্ডিশনার হিসেবে। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য
একটি কমলার রসের সঙ্গে লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন চুল।

/এনএ/
সম্পর্কিত
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
সর্বশেষ খবর
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ