কাঁচা আম ও সরিষা দিয়ে টক-ঝাল চিংড়ি

লাইফস্টাইল ডেস্ক
১১ মে ২০২২, ১১:১৫আপডেট : ১১ মে ২০২২, ১১:১৫

স্বাদবদল করতে মজাদার এই আইটেমটি রান্না করে ফেলতে পারেন। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু টক-ঝাল এই আইটেমটি। জেনে নিন রেসিপি।

 

কাঁচা আম ও সরিষা দিয়ে টক-ঝাল চিংড়ি

উপকরণ
বড় চিংড়ি- ৮টি চিংড়ি
পোস্ত- ১ টেবিল চামচ
সাদা সরিষা- দেড় টেবিল চামচ
কালো সরিষা- ১ টেবিল চামচ
কাঁচা আম- মাঝারি সাইজের একটি
কাঁচা মরিচ- ৪টি
রসুন- ৫ কোয়া
জিরার গুঁড়া- স্বাদ মতো
হলুদ গুঁড়া- সামান্য
লবণ- স্বাদ মতো
সরিষার তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি
চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ গুঁড়ো মেখে নিন। কাঁচা আমের খোসা ছাড়িয়ে মিহি করে কেটে নিন। পোস্ত ও সরিষা ১০ মিনিট ভিজিয়ে তারপর ছেঁকে ব্লেন্ডারে দিন। সঙ্গে আম, কাঁচা মরিচ, রসুন ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন।

সরিষার তেল গরম করে চিংড়ি ভেজে উঠিয়ে নিন। একই প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে মসলার পেস্ট দিয়ে দিন। সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা আঁচে কষিয়ে নিন কিছুক্ষণ। মসলা ও পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে চিংড়ি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করুন। নামানোর আগে কয়েকটি কাঁচা মরিচের ফালি দিয়ে ঢেকে রাখুন ১ মিনিট।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে ব্রাজিলের নতুন অস্ত্র ‘স্মার্ট ভেস্ট’, কী এই প্রযুক্তি
বিশ্বকাপে ব্রাজিলের নতুন অস্ত্র ‘স্মার্ট ভেস্ট’, কী এই প্রযুক্তি
হরমুজ খুলছে, উঠছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ: ট্রাম্প
হরমুজ খুলছে, উঠছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ: ট্রাম্প
ব্যবধান কমিয়ে বিরতিতে গেল তিউনিসিয়া
ব্যবধান কমিয়ে বিরতিতে গেল তিউনিসিয়া
তিউনিসিয়ার জালে দুই গোল, এগিয়ে সুইডেন
তিউনিসিয়ার জালে দুই গোল, এগিয়ে সুইডেন
সর্বাধিক পঠিত
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো