যে কারণে আর্চিসের স্টাইলিং পেয়েছে দর্শকপ্রিয়তা

লাইফস্টাইল ডেস্ক
১৬ মে ২০২২, ১৮:২৭আপডেট : ১৭ মে ২০২২, ১৬:৩৪

আপনি যদি আর্চি কমিকের ফ্যান হয়ে থাকেন, তবে ‘দ্য আর্চিস’ এর ট্রেইলার আপনার মুখে হাসি ফোটাবেই। ষাটের দশকের জনপ্রিয় এই কমিকসের হাত ধরে একের পর এক প্রজন্ম বেড়ে উঠেছিল। এবার এই কমিকস চরিত্রগুলোই জীবন্ত হয়ে উঠে আসছে পর্দায়। জয়া আখতার পরিচালিত এই নতুন ছবির সহ প্রযোজনায় রয়েছে আর্চি কমিকস। ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

যে কারণে আর্চিসের স্টাইলিং পেয়েছে দর্শকপ্রিয়তা

তারকাসন্তান অগস্ত্য নন্দা, সুহানা খান এবং খুশি কাপুর অভিনীত সিনেমাটির প্রথম দর্শন সম্প্রতি মুক্তি পেলো। সিনেমাটিতে আরও কাজ করছেন মিহির আহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। প্রথম ঝলকেই স্টাইলিংয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন চরিত্রগুলো। প্রতিটি চরিত্রের পোশাক ও সাজসজ্জা আপনাকে নিয়ে যাবে ষাটের দশকে। চরিত্রগুলোর স্টাইলিং করে দিয়েছেন পূর্ণামৃতা সিং। এর আগে গল্লি বয় এবং মেড ইন হ্যাভেন সিনেমায় কাজ করেছিলেন তিনি।

মিহির আহুজা প্রিন্টের টি শার্ট, ঢিলা খাকি প্যান্ট পরেছিলেন। সঙ্গে আসল চরিত্রের অনুকরণে কোঁকড়ানো চুলে মাত করেছেন দর্শকদের। শাহরুখকন্যা সুহানা খান ভেরোনিকার চরিত্রে উপস্থিত হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। শ্রীদেবীকন্যা খুশি কাপুর আশির দশকের ট্রেন্ডি ব্যাংগস কাটে ফুটিয়ে তুলেছেন চরিত্রকে। সঙ্গে বেল্টওয়ালা প্রিন্টের পোশাক। বেদং রায়না পরেছিলেন উঁচু ডেনিম ও ফিট পোলো টি শার্ট। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য ঢিলা খাকি প্যান্টে ছিলেন সাবলীল। সব মিলিয়ে তুখোড় সাজসজ্জায় পূর্ণামৃতা সিং চরিত্রগুলোকে ষাটের দশকের পরিপূর্ণ লুক দিয়ে মন জয় করেছেন দর্শকের।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী