সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৪ লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক
১৭ মে ২০২২, ১৭:২৭আপডেট : ১৭ মে ২০২২, ১৭:৩১

বিশ্বে হার্ট অ্যাটাকে মৃত্যুর হার বাড়ছেই। ৫০ থেকে ৮০ শতাংশ হার্ট অ্যাটাকের আগ মুহূর্ত পর্যন্ত রোগী বোঝেনই না কোনও কিছু। এগুলোকে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। হৃদযন্ত্র ঠিক মতো অক্সিজেন গ্রহণ করতে না পারলে কিছু লক্ষণ দেখা দেয়। অনেক সময় অসচেতনতার কারণে বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা আমলে নিই না। খানিকটা সচেতন থাকলে নিঃশব্দ হার্ট অ্যাটাকে মৃত্যু রোধ করা সম্ভব। জেনে নিন কোন কোন লক্ষণে বুঝবেন যে হার্ট অ্যাটাক হতে পারে।

  1. হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। যদিও বুকে ব্যথার আরও নানা কারণ থাকতে পারে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, বেশিরভাগ হার্ট অ্যাটাকে বুকের বাম দিকের মধ্যখানে অস্বস্তিবোধ হয়। এই অস্বস্তি বেশ কয়েক মিনিট স্থায়ী হতে পারে। আবার বারবার ফিরে আসতে পারে এই অস্বস্তি বা ব্যথা। বুকে চাপ লাগা, ভারি লাগা কিংবা ব্যথাবোধ হতে পারে।  
  2. গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে যেমন বুক জ্বালাপোড়া করা, বমি ভাব অথবা পেটে ব্যথা। পেটের ব্যথা মাঝ বরাবর উপরের দিকে উঠতে পারে। এই ধরনের ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে। এছাড়া পেট ও বুকের অংশ ভারি বোধ হতে পারে।
  3. মাথা ঘোরা ও দুর্বল লাগাও হার্ট অ্যাটাকের লক্ষণ। হতে পারে শ্বাসকষ্টের মতো সমস্যাও। অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলেন রোগী।
  4. বুকের ব্যথা ছড়িয়ে পড়া হার্ট অ্যাটাকের লক্ষণ। অনেক সময় ব্যথা বাম দিকের ঘাড়, গলা ও বাহুতে ছড়িয়ে পড়ে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্য: টাইম অব ইন্ডিয়া  

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে