দশ মিনিটেই ডিম-পেঁয়াজের পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০২২, ১৭:০১আপডেট : ২০ মে ২০২২, ১৭:০১

বিকেলের নাস্তায় ঝটপট কী বানানো যায় ভাবছেন? মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন ডিম-পেঁয়াজের মজার পাকোড়া। জেনে নিন রেসিপি।

এক কাপ পেঁয়াজ কুচি নিন। একটু বড় করে কাটবেন। স্বাদ মতো কাঁচা মরিচ কুচি, ১ চা চামচ আদা-রসুন কুচি, ১ চা চামচ শাহি গরম মসলার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন পেঁয়াজ কুচির সঙ্গে। এবার ১ টেবিল চামচ চালের গুঁড়া ও ১ কাপ বেসন মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন। সব শেষে ধনিয়া পাতা কুচি ও ১ চা চামচ তেল মিশিয়ে নিন। ৫ মিনিট ঢেকে রাখুন।

দশ মিনিটেই ডিম-পেঁয়াজের পাকোড়া

ডিম সেদ্ধ করে লম্বালম্বি আট টুকরা করে নিন। পাকোড়ার মিশ্রণ খানিকটা হাতের তালুতে নিতে আরেক হাতের সাহায্যে তালুতে ছড়িয়ে নিন। এক টুকরা ডিম উপরে দিয়ে চারপাশ থেকে বন্ধ করে নিন। গরম তেলে বাদামি করে ভেজে তুলুন পাকোড়া। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।  

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
রাজধানীতে পাঁচ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
রাজধানীতে পাঁচ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা