সেদ্ধ আলুর খোসা দ্রুত ছাড়ানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক
২৮ মে ২০২২, ১৫:৪৫আপডেট : ২৮ মে ২০২২, ১৫:৪৫

ব্যস্ততার সময় সেদ্ধ আলুর খোসা ছাড়ানোকেও মনে হয় বড় ঝক্কি! সময় বাঁচাতে কীভাবে আলু সেদ্ধ করলে খোসা তাড়াতাড়ি ছাড়াতে পারবেন জেনে নিন সেটা।

আলু বেশি সময় ধরে সেদ্ধ করলে খোসা ছাড়ানো সহজ হবে বলে মনে করেন অনেকে। তবে এটি ভুল ধারণা। প্রয়োজনের চাইতে বেশি সেদ্ধ করলে উল্টো আলু গলে নষ্ট হয়ে যেতে পারে। আলু সেদ্ধ করতে দেওয়ার আগে কিছুটা লবণ দিয়ে দিন পানিতে। লবণ-পানিতে আলু সেদ্ধ করলে গা থেকে খোসা খানিকটা এমনিই আলগা হয়ে আসে। ফলে খোসা ছাড়িয়ে নিতে বেশি সময় ব্যয় করতে হয় না।

আরেকটি পদ্ধতি আছে। আলু সেদ্ধ করতে দেওয়ার আগে ছুরি দিয়ে মাঝ বরাবর সামান্য পোঁচ দিয়ে দিন। এরপর ফুটন্ত পানিতে দিয়ে দিন আলু। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম পানি ছেঁকে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে দিন। দুই দিকের খোসা উঠে আসবে সহজেই। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম