বনেদি স্টাইলে ডিমের শাহি রেজালা

জীবনযাপন ডেস্ক
০১ জুন ২০২২, ২০:০২আপডেট : ০১ জুন ২০২২, ২০:০২

স্বাদ পরিবর্তন করতে একটু অন্যভাবে ডিম রান্না করে ফেলতে পারেন। বনেদি স্টাইলে ডিমের শাহি রেজালা খেতে পারবেন পোলাও কিংবা ভাতের সঙ্গে। জেনে নিন রেসিপি। 

বনেদি স্টাইলে ডিমের শাহি রেজালা

স্বাদ মতো লবণ ও কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ৫টি ডিম ফেটিয়ে নিন। একটি ওভেন প্রুভ বা স্টিলের বাটিতে তেল লাগিয়ে ডিমের মিশ্রণ ঢেলে দিন। বড় একই কড়াইতে পানি গরম করে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিন বাটি। পুডিং তৈরির মতো করে স্টিম দিন। ৬/৭ মিনিট ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে ডিম।

১৫টি কাঠ বাদাম হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। ১ চা চামচ তিল ও ১ চা চামচ পোস্তের সঙ্গে বাদাম মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

ডিম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। পছন্দ মতো আকারে পিস করে কেটে তেলে হালকা বাদামি করে ভেজে নিন।

তেলে পৌনে এক কাপ পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেলে ৫টি এলাচ ও ৩ টুকরো দারুচিনি দিয়ে দিন। অল্প পানি দিয়ে নাড়ুন। ১ চা চামচ ধনিয়া গুঁড়া, কাশ্মিরি মরিচের গুঁড়া স্বাদ মতো, আদা-রসুন বাটা ১ চা চামচ ও বাদামের পেস্ট দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিন। আরও খানিকটা পানি দিয়ে ভালো করে কষিয়ে ২ টেবিল চামচ টক দই দিন। ২০০ মিলি পানি দিয়ে ডিমের টুকরোগুলো দিন। কয়েকটি আস্ত কাঁচা মরিচ ভেঙে দিয়ে ঢেকে রাখুন। নামানোর আগে ঘি ছড়িয়ে দিন। 

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ