কাঁচা কাঁঠালের কাটলেট বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৩ জুন ২০২২, ১৫:৩০আপডেট : ০৩ জুন ২০২২, ১৫:৩০

কাঁচা কাঁঠাল দিয়ে মজাদার কাটলেট বানিয়ে পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন কীভাবে বানাবেন। 

কাঁচা কাঁঠালের কাটলেট বানাবেন যেভাবে

৪০০ গ্রাম কাঁচা কাঁঠাল পরিষ্কার করে সামান্য লবণ ও তেল দিয়ে প্রেসার কুকারে নরম করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে মিহি করে চটকে নিন। ১৫০ গ্রাম আলু সেদ্ধ করে চটকে নিন। এবার একটি বড় বাটিতে সেদ্ধ আলুও কাঁঠালের মিশ্রণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আদা চা চামচ জিরার গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ আদা কুচি, স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি, ১/৪ চা চামচ চাট মসলা, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ কাঁচা মরিচ কুচি, ৩ টেবিল চামচ চালের আটা এবং প্রয়োজন মতো ময়দা অথবা ব্রেডক্রাম্ব মিশিয়ে নিন। ডো থেকে খানিকটা নিয়ে কাটলেটের আকৃতি করে নিন। চাইলে পুর হিসেবে ভেতরে পনির কুচি দিয়ে দিতে পারেন। ভাজার আগে ব্রেডক্রাম্ব অথবা ময়দা দিয়ে কোট করে নিন। গরম তেলে বাদামি করে ভেজে তুলুন কাঁঠালের কাটলেট।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম