চুল পড়া রোধে অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন?

জীবনযাপন ডেস্ক
০৬ জুন ২০২২, ১৪:৫৮আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:৫৮

ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যালোভেরা বেশ কার্যকর। অ্যালোভেরা ভিটামিন এ, সি, বি, এফ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এসব উপাদান চুল পড়া রোধ করতে পারে। এছাড়া চুলে প্রাকৃতিক জৌলুস আনতেও জুড়ি নেই ভেষজটির। জেনে নিন অ্যালোভেরা কীভাবে ব্যবহার করলে কমবে চুল পড়া।

  1. ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি যেমন চুল পড়া বন্ধ করবে, তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করবে।
  2. আধা কাপ গ্রিন টির সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  3. ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুলের গোড়া মজবুত হবে।
  4. ১ টেবিল চামচ আপেলের ভিনেগারের সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। প্যাকটি ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন শ্যাম্পু করার আগে।
  5. অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।
  6. সমপরিমাণ নারকেলের তেল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 
/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
আসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট
গুম-হত্যার অভিযোগআসাদুজ্জামান-ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা