৫ উপায়ে দূর করুন ত্বকের বলিরেখা

জীবনযাপন ডেস্ক
২১ জুন ২০২২, ১০:৫১ আপডেট : ২১ জুন ২০২২, ১০:৫২

বয়স বাড়ার আগেই আজকাল ত্বকে পড়ে যায় বলিরেখা। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণেই ত্বকে বার্ধক্যের লক্ষণ ফুটে ওঠে দ্রুত। চোখের আশেপাশের ত্বক, ঠোঁট ও ঠোঁটের পাশের ত্বক কিংবা কপালে দেখা দেয় বলিরেখা। বলিরেখা দূর করে ত্বক টানটান ও মসৃণ করার জন্য প্রাকৃতিক বিভিন্ন উপাদানের উপর ভরসা রাখতে পারেন।

১। গাজর ও আলু
ভিটামিন এ সমৃদ্ধ গাজর ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। কোলাজেন ত্বক টানটান করে এবং বলিরেখা পড়তে দেয় না। আলুতে থাকা অ্যাসিড ত্বকের যত্ন নেয় ভেতর থেকে। একটি গাজর আর আলু পেস্ট করে নিন। এই মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়া, এক চিমটি বেকিং সোডা আর সামান্য পানি মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

২। মধু
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু ত্বককে ময়েশ্চারাইজ করে। ত্বকে প্রাণ ফেরানোর পাশাপাশি দূরে রাখে বলিরেখা থেকে। হাতের তালুতে কিছুটা মধু নিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। এক-দুই মিনিট ম্যাসাজ করার পর আরও ২০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।

৩। দই
ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দই ত্বককে হাইড্রেট করে। ২ চা চামচ টক দই, ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চিমটি হলুদ গুঁডড়া মিশিয়ে নিন ভালো করে। পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

নারিকেলের দুধ

৪। নারিকেলের দুধ
নারকেলের দুধে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বকে বলিরেখা পড়তে দেয় না। নারকেলের দুধে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

৫। কলা
কলা ভিটামিন এ, বি, ই, জিঙ্ক, পটাসিয়াম এবং আয়রন সমৃদ্ধ। কলার ফেস প্যাক ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা দূর করে। একটি ছোট পাকা কলা চটকে তাতে ১ চা চামচ নারকেল দুধ, ১ চা চামচ মধু এবং গোলাপজল মেশান। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
সর্বশেষ খবর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর