চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে যে পাতায়

জীবনযাপন ডেস্ক
২৯ জুলাই ২০২২, ১৭:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

চুল পড়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সমস্যা কমবেশি লেগেই থাকে আমাদের। এছাড়া খুশকি ও চুল না বাড়ার কারণেও মুষড়ে পড়েন অনেকে। এসব সমস্যার সমাধানে কাজে লাগাতে পারেন সজনে পাতা।

কেন চুলে ব্যবহার করবেন সজনে পাতা?

  • সজনে পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে ও বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সাহায্য করে।
  • সজনে পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে। ফলে কমে যায় চুল পড়া।
  • এই পাতায় থাকা বায়োটিন লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে। এতে মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ে ও চুল দ্রুত লম্বা হয়।
  • সজনে পাতায় থাকা জিঙ্ক, ভিটামিন এ এবং আয়রন পুষ্টির জোগান দেয় চুলে। ফলে চুল প্রাকৃতিকভাবে থাকে ঝলমলে।
  • সজনে পাতায় প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদানটি চুল ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ।

যেভাবে ব্যবহার করবেন চুলে

  • নারিকেল তেল, জোজোবা অয়েল এবং ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়ে নিন সজনে তেল। এরপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • সজনে পাতা গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিন টক দই, গোলাপজল এবং রাইস ওয়াটারের সঙ্গে। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মুঠো ভর্তি সজনে পাতা ফুটন্ত পানিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। পানি ছেঁকে স্প্রে বোতলে নিয়ে ব্যবহার করুন হেয়ার টোনার হিসেবে। 
/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা