হেঁশেলের বয়ামে থাকা কোন খাবারের মেয়াদ কত দিন?

জীবনযাপন ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ২০:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২০:৩৬

রান্নাঘরের তাকগুলোতে থরে থরে সাজিয়ে রাখা বিভিন্ন বয়াম। চা পাতা, অলিভ অয়েল, চাল, বাদামসহ বিভিন্ন প্রয়োজনীয় খাবার সাজিয়ে রাখা এগুলোতে। তবে কত দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে জানেন কি?

চা পাতা
প্যাকেটজাত চা পাতার মেয়াদ প্যাকেটেই লেখা থাকে। তবে প্যাকেট খুলে বয়ামে রেখে দেওয়ার পর মেয়াদের তারিখ বেমালুম ভুলে যাই আমরা। এক্ষেত্রে একটি কাগজে মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে বয়ামে সেঁটে দেওয়া ভালো। যারা বাজার থেকে সরাসরি খোলা চা কেনেন, তারা এক বছরের বেশি সময় পেরিয়ে গেলে সেই চা পাতা আর খাবেন না। কারণ চা পাতায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক তেল থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়।

বাদাম
অনেকেই দিনের পর দিন কৌটোয় করে ভরে রাখেন বাদাম। বিশেষজ্ঞরা বলছেন, এতে বাদামের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বাদামে তেলজাতীয় উপাদান বা স্নেহ পদার্থের পরিমাণ থাকে বেশি। ফলে এটি ফ্রিজে রেখে খাওয়াই ভালো। ঘরের উষ্ণতায় রাখতে চাইলে ৩ মাসের বেশি রাখবেন না।

অলিভ অয়েল
আলো আর গরম অলিভ অয়েলের স্বাদ ও গুণ নষ্ট করে দেয়। একবার খোলা হয়ে গেলে তাই ছয় মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে তেলের বোতল।

ঢেঁকি ছাঁটা চাল
ঢেঁকি ছাঁটা চাল সাধারণ চালের থেকে পুষ্টিগুণে কিছুটা হলেও এগিয়ে। কিন্তু এই চালের দামও বেশি। তাই অনেকেই দীর্ঘদিন এই চাল রেখে দিয়ে খান। তবে ফ্রিজে রাখলে এক বছর আর সাধারণ উষ্ণতায় ছয় মাসের বেশি ভালো থাকে না এই চাল।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী