মানি প্ল্যান্ট বাড়ছে না? জেনে নিন টিপস

জীবনযাপন ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১৭:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৭:৪৭

ঘরের সৌন্দর্য বাড়াতে মানি প্ল্যান্টের জুড়ি নেই। ঘরের এক কোণে রেখে দেওয়া মানি প্ল্যান্ট পাতা ছড়িয়ে বেড়ে ওঠে দেয়ালজুড়ে। কখনও ঝুলে পড়ে টব থেকে নিচে। বারান্দার গ্রিল বেয়েও এটি লম্বা হয় তরতরিয়ে। তবে অনেকেই অভিযোগ করেন ঠিক মতো বাড়ছে না মানি প্ল্যান্ট। কী করবেন এক্ষেত্রে? জেনে নিন মানি প্ল্যান্টের যত্ন নেবেন কীভাবে।

  • প্রতি মাসে জৈব সার দেবেন গাছের গোড়ায়।
  • পানির চাইতে মাটিতে রাখলে বেশি দ্রুত বড় হয় মানি প্ল্যান্ট। পানিতে রাখতে চাইলে দুই-তিন দিন পর পর বদলে দেবেন পানি। কলের পানি দেবেন অবশ্যই। এতে প্রয়োজনীয় পুষ্টি পাবে গাছ।
  • অন্ধকার স্থানে রাখলে মানি প্ল্যান্ট বড় হবে খুব ধীরে। পর্যাপ্ত আলো আসে এমন জানালার পাশে রাখুন গাছ। দিনের কিছু সময় সামান্য রোদ পড়লে আরও দ্রুত বড় হবে মানি প্ল্যান্ট।
  • টবের মাটি শুকিয়ে গেলে তবেই পানি দেবেন।
  • ঝোপালো মানি প্ল্যান্ট চাইলে অতিরিক্ত লম্বা ডাল কেটে দিন। অপেক্ষাকৃত চিকন ডাল কেটে দিলে প্রয়োজনীয় পুষ্টি ঠিকঠাক পৌঁছবে সবখানে। ফলে গাছ দ্রুত বাড়বে।     
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের