টবে ফোটাবেন কাঠগোলাপ? জেনে নিন টিপস

কাঠগোলাপের সাদার মায়া কে না ভালোবাসে? বারান্দার টবেই কাঠগোলাপ গাছ লাগাতে পারেন। চমৎকার সুগন্ধিযুক্ত ফুলের গুচ্ছ একরাশ প্রশান্তি নিয়ে আসবে মনে। জেনে নিন টবে লাগানো কাঠগোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত।

জীবনযাপন ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১৮:৩০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:৩২

শীত শেষ হলেই প্রাণ ফিরতে শুরু করে কাঠগোলাপ গাছে। গজায় নতুন পাতা। আগের বছরের গাছ থাকলে নতুন টবে সেটা প্রতিস্থাপন করতে পারেন। মার্চ, এপ্রিল এই গাছ লাগানোর জন্য আদর্শ সময়। এখনও লাগিয়ে ফেলতে পারেন। মোটামুটি সারা বছর ফুল ফোটে কাঠগোলাপ গাছে।

টবে ফোটাবেন কাঠগোলাপ? জেনে নিন টিপস

নার্সারি থেকে কিনে এনে যেমন টবে লাগিয়ে দিতে পারেন এই গাছ, তেমনি বীজ থেকে বা কাণ্ড কেটেও নতুন গাছ লাগানো যায়। কাণ্ড কেটে অন্য মাটিতে বুনে দিলে ১৫ দিনের মধ্যেই নতুন পাতা চলে আসবে।

দোআঁশ মাটি এই গাছের জন্য আদর্শ। ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি। যে টবে লাগাবেন তার নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে। মাটির টবের ভাঙা অংশ দিয়ে ছিদ্র বন্ধ করে তারপর লাগান গাছ।

বীজ রোপণ করতে চাইলে আগে পানিতে ভিজিয়ে রাখবেন একদিন। মাটিতে যেন নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। নাইট্রোজেন বেশি হয়ে গেলে প্রচুর পাতা আসবে, কিন্তু ফুল ফুটবে না সহজে। তাই নাইট্রোজেনযুক্ত সার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি।

টিপস

  • একটু বড় টব বাছাই করবেন কাঠগোলাপ গাছের জন্য।
  • গাছে নতুন পাতা গজাতে শুরু করলে সুপার ফসফেট বা ইউরিয়া সার অল্প করে টবের কিনারা দিয়ে ছিটিয়ে দেবেন। শিকড়ের আশেপাশে দেবেন না।
  • অতিরিক্ত পানি দেবেন না টবে। টবে নিয়মিত পানি দেওয়া জরুরি।
  • রোদ ও আলোবাতাস আছে এমন স্থানে রাখুন টব।   
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে