রুপার গয়না পরিষ্কারের ৫ উপায়

জীবনযাপন ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৭:৩২ আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:৪৭

দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কালচে হয়ে যায় ঝকঝকে রুপা। ঘরোয়া উপায়েই রুপার চাকচিক্য ফিরিয়ে আনতে পারেন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন রুপার গয়না।

১। টুথপেস্ট
সাদা টুথপেস্টের সাহায্যে পরিষ্কার করতে পারেন রুপা। টুথপেস্টের সঙ্গে সামান্য পানি মিশিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন গয়না। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

২। লবণ
টেবিল সল্ট দিয়ে ঝকঝকে করে ফেলতে পারেন রুপার গয়না। একটি পাত্রের অর্ধেক টেবিল সল্ট নিন। বাকি অর্ধেক কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন কালচে হয়ে যাওয়া রুপার গয়না। নরম সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

৩। আলু
আলুর খোসা ছাড়িয়ে চারভাগে ভাগ করে নিন। এবার একটি মুখবন্ধ বাটিতে আলুর টুকরা ও রুপার গয়না রেখে দিন। ৪৮ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে।

৪। বেকিং সোডা
বেকিং সোডা, পানি ও টেবিল সল্ট মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট রুপার গয়নায় লাগিয়ে গয়নাটি একটি মুখবন্ধ বাটিতে রাখুন। ২৪ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন ঈষদুষ্ণ পানি দিয়ে।

৫। ভিনেগার
সাদা ভিনেগারে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন রুপার গয়না। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিন।

টিপস

  • গোসল করার আগে কিংবা সুইমিংপুলে নামার আগে রুপার গয়না খুলে রাখবেন।  
  • ঘাম লেগেও দ্রুত নষ্ট হয়ে যায় রুপার গয়না। তাই ব্যায়াম করার সময় বা অতিরিক্ত ঘাম হতে পারে এমন পরিবেশে এই গয়না পরবেন না।
  • সুগন্ধি বা হেয়ার স্প্রে সরাসরি লাগাবেন না রুপার গয়নায়।
/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের