চুল সিল্কি ও মজবুত করবে কফির ৬ প্যাক

জীবনযাপন ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১৬:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:৩০

মজবুত ও ঝলমলে চুলের জন্য কফির প্যাক ব্যবহার করতে পারেন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় করি। ফলে চুল বাড়ে দ্রুত। এছাড়া স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকর কফি। জেনে নিন চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন উপাদানটি।

মধু ও কফির হেয়ার প্যাক প্রাণ ফেরাবে চুলে

১। দই ও কফি
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম করবে এই প্যাক। এক কাপ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ কফি গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি গোসল করার ৪০ মিনিট আগে চুলে লাগাবেন। শ্যাম্পু শেষে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নেবেন চুল।  

২। মধু ও কফি
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু অতুলনীয়। এছাড়া চুলের গোড়ায় থাকা জীবাণু দূর করতেও সক্ষম এই উপকারী উপাদানটি। ১ টেবিল চামচ কফি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

৩। কফি ও ক্যাস্টর অয়েল
চুল ভিজিয়ে নিন প্রথমে। এরপর ক্যাস্টর অয়েল ও কফির মিশ্রণ ভালো করে লাগান চুলে। উঁচু করে খোঁপা বেঁধে রাখুন ঘণ্টাখানেক। মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল।

৪। কফি ও ভিটামিন ই
কফির সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল হবে সিল্কি ও মজবুত।

মেয়োনিজ ও কফির প্যাক চুলের শুষ্কতা দূর করে

৫। কফি ও নারিকেলের তেল
রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এই প্যাক। নারিকেল তেলের অস্নগে পরিমাণ মতো কফি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে রেখে দিন সারারাত। পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।  

৬। মেয়োনিজ ও কফি
শুষ্ক চুল প্রাণবন্ত করতে এই প্যাক ভীষণ কার্যকর। মেয়োনিজের সঙ্গে এক চা চামচ কফি মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
সর্বশেষ খবর
হোটেল স্টাইলে বুটের ডাল ঘরেই
হোটেল স্টাইলে বুটের ডাল ঘরেই
রাত-দিনের তফাত নেই, ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না
রাত-দিনের তফাত নেই, ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছেই না
দুই দিনে টেস্ট শেষ হওয়ার ধাক্কা, ব্যাটারদের জন্য পিচে বদল আনছে অস্ট্রেলিয়া
দুই দিনে টেস্ট শেষ হওয়ার ধাক্কা, ব্যাটারদের জন্য পিচে বদল আনছে অস্ট্রেলিয়া
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?