এক টুকরো মাছ ও বেগুন দিয়ে মজার তরকারি

জীবনযাপন ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ২০:৫২আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২০:৫২

গরম ভাতের সঙ্গে মজাদার এই আইটেমটি পরিবেশন করতে পারেন। মাত্র এক টুকরো মাছ দিয়েই বেগুনের সুস্বাদু এই পদটি রান্না করে ফেলা যায়। সময়ও লাগে কম। জেনে নিন রেসিপি।

৩০০ গ্রাম বেগুন ছোট কিউব করে কেটে নিন। ১ মুঠো পেঁয়াজ কুচি, স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া, ১ চা চামচ তেল, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১টি টমেটোর টুকরো ও কাঁচা মরিচের ফালি দিয়ে মেখে নিন বেগুনের টুকরোগুলো। ১০ মিনিটের জন্য রেখে দিন ঢেকে।   

যেকোনো বড় মাছের একটা টুকরা লবণ ও হলুদ মেখে ভেজে নিন। ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে রাখুন।

প্যানে অল্প তেল গরম করে বেগুনের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে রান্না করুন। মাঝারি আঁচে কয়েক মিনিট ঢেকে রাখবেন। এর মধ্যেই বেগুন নরম হয়ে যাবে। এই পর্যায়ে খুব অল্প পানি দিতে পারেন। বেগুন নরম হয়ে গেলে কাঁটা বেছে রাখা মাছ দিয়ে দিন। ধনেপাতা কুচি ও কাঁচা মরিচের ফালি দিয়ে নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ