শুষ্ক চুলের যত্নে ৭ প্রাকৃতিক কন্ডিশনার

জীবনযাপন ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১১:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৪

চুলের যত্নে কন্ডিশনার ব্যবহার ভীষণ জরুরি। এতে চুলের ময়েশ্চার ধরে রাখা সম্ভব হয়। কন্ডিশনার ব্যবহার না করলে খুব দ্রুত চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে। ঝলমলে ও মসৃণ চুলের জন্য কেমিক্যালবিহীন প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন।

ডিমের কুসুম চুল ঝলমলে করতে সাহায্য করে

  1. ১ টেবিল চামচ করে নারিকেলের তেল, গোলাপজল, মধু ও লেবুর রস মেশান। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  2. ৪ টেবিল চামচ নারিকেলের দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপজল, ১ টেবিল চামচ ভেজিটেবল গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  3. ১ টেবিল চামচ করে মধু, দুধ, নারিকেলের দুধ, আমন্ড অয়েল ও গোলাপজল মিশিয়ে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  4. ১টি লেবুর রস, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে শ্যাম্পু শেষে ভেজা চুলে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  5. দুটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। শ্যাম্পু ব্যবহার শেষে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  6. অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে গরম করে নিন। গরম তেল ভালো করে চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  7. ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন।
/এনএ/
সম্পর্কিত
চুল পড়ছে? কখন সতর্ক হবেন, কী করবেন
অকালেই চুল পাকছে? কেমিক্যাল নয়, ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
সর্বশেষ খবর
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
একদিনে ৩০০ থেকে নেমে ১৫০ টাকা কাঁচা মরিচ 
ফিরে দেখা ‘৩৬ জুলাই’
ফিরে দেখা ‘৩৬ জুলাই’
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
স্টোকসের বিস্ফোরক মন্তব্য, ‘ক্রিকেটের সঙ্গে মদের সম্পর্ক এখনও বদলায়নি’ 
স্টোকসের বিস্ফোরক মন্তব্য, ‘ক্রিকেটের সঙ্গে মদের সম্পর্ক এখনও বদলায়নি’ 
সর্বাধিক পঠিত
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক