সহজ রেসিপিতে স্প্রিং রোল

মজার স্প্রিং রোল বানিয়ে ফেলতে পারেন ঝটপট। এটি তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন। অতিথি আসলে ঝটপট ভেজে দেওয়া যাবে। জেনে নিন রেসিপি।  

জীবনযাপন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫

সহজ রেসিপিতে স্প্রিং রোল

প্রথমেই একটি সস বানিয়ে নিন। এজন্য একটি পেঁয়াজ কুচি করে প্যানে অল্প তেল গরম করে বাদামি করে ভেজে নিন। ২০০ মিলি পানি যোগ করুন। ৩ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ লেবুর রস, লাল মরিচ কুচি ও ২ টেবিল চামচ মধু দিয়ে ৩-৪ মিনিট নাড়ুন। নামিয়ে ছেঁকে নিন। ১ টেবিল চামচ তিলের তেল, কাঁচা মরিচ ও লাল মরিচ কুচি ছিটিয়ে দিন উপরে।

স্প্রিং রোলের ফিলিং তৈরির জন্য মুরগির মাংস নিন ১ কেজি। ২ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ১ টেবিল চামচ আদা কুচি দিয়ে মাংসের টুকরাগুলো মেখে রাখুন আধা ঘণ্টার জন্য। এরপর অল্প তেলে উল্টেপাল্টে ভেজে নিন। ২৫ মিনিটের জন্য একদম কম আঁচে ঢেকে রাখুন। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে হাড়গুলো আলাদা করে ফেলুন।

তেল গরম করে সবজি কুচি ভাজুন। গাজর, বাঁধাকপি, পেঁয়াজের কলি, ক্যাপসিকামসহ পছন্দের যেকোনো সবজি দিতে পারেন। সয়া সস ও লেবুর রস দেবেন ভাজার সময়। সবজি নরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে নেড়ে নিন।

এবার রোলের বাইরের অংশ তৈরির পালা। এজন্য ২০০ গ্রাম ময়দা ও ১ চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করুন। ১৫ মিনিটের জন্য রেখে দিন ঢেকে। এরপর অল্প অল্প অংশ নিয়ে ছোট আকারের রুটি বানান। একটার উপর আরেকটা বসিয়ে ৫ লেয়ারের রুটি তৈরি করুন। লেয়ারের মাঝে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দেবেন। ৫ লেয়ারের রুটি বেলে নিন বড় করে। চুলায় প্যান বসিয়ে ১০ সেকেন্ড করে ভেজে নিন দুই দিক। এরপর নামিয়ে একটি একটি করে লেয়ার আলাদা করুন। প্রতিটি রুটির মাঝে মাংসের ফিলিং দিয়ে ভাঁজ করুন। ভাঁজ ঠিক রাখার জন্য পানি ব্যবহার করবেন। প্যানে তেল গরম করে ভেজে তুলুন মচমচে করে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ