পানিতে থাকা গাছে কোন সার দেবেন?

জৈব সার মাটিতে মিশিয়ে দিলে গাছ পায় প্রয়োজনীয় পুষ্টি। কিন্তু যেসব গাছ পানিতে থাকে, তাদের পুষ্টির চাহিদা কীভাবে মেটাবেন? নির্বিঘ্নে বেড়ে উঠতে পানিতে থাকা গাছেরও চাই সার। জেনে নিন কোন কোন সার দেবেন গাছের পানিতে।

জীবনযাপন ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১৮:২০ আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:২০

পানিতে থাকা গাছ তুলনামূলক ধীরে বাড়ে। তাই নির্দিষ্ট সময় পরপর সারের ব্যবস্থা করা ভীষণ প্রয়োজন। ডিমের খোসা, কলার খোসা কিংবা চায়ের পাতা সার হিসেবে মিশিয়ে দিতে পারেন পানিতে।

ডিমের খোসা
ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। এসব উপাদান গাছের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। ৫/৬টি ডিমের খোসা চূর্ণ করে আধা লিটার পানিতে ডুবিয়ে রাখুন। ৪ থেকে ৫ দিন এভাবে রেখে দিন। এরপর ৫০ শতাংশ সাধারণ পানি ও ৫০ শতাংশ ডিমের খোসা ভেজানো পানি একসঙ্গে মিশিয়ে ঢেলে দিন গাছ রাখার পাত্রে।

কলার খোসা
কয়েকটি কলার খোসা কুচি করে আধা লিটার পানিতে ভিজিয়ে রাখুন এক সপ্তাহের জন্য। এরপর গাছ রাখার পাত্র থেকে অর্ধেক পানি ফেলে এই পানি মিশিয়ে দিন। পটাসিয়াম, নাইট্রোজেন ও ফসফরাস মিলবে এই সার থেকে।

চা পাতা
ব্যবহৃত চা পাতা পানিতে ভিজিয়ে রাখুন ২৪ ঘণ্টার জন্য। পানির রঙ বদলে গেলে খানিকটা পানি মিশিয়ে দিন মানিপ্ল্যান্টের পানিতে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন