চোখ কেন শুকিয়ে যায়?

চোখকে ভালোবাসুন- এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৩ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে দৃষ্টি দিবস। দৃষ্টিশক্তির প্রতি যত্নশীল হওয়ার জন্য মানুষকে সচেতন করাই এই দিবসে মূল লক্ষ্য।

নওরিন আক্তার
১৩ অক্টোবর ২০২২, ১২:০০ আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৫১

চোখ শুকিয়ে যাওয়া বা চোখের পাতা শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা আজকাল দেখা যায় অনেকের মধ্যেই। আমাদের চোখের প্রায় ৭৫ শতাংশই পানি। এই পানির উৎপাদন কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই দেখা দেয় চোখের পাতার শুষ্কতা। তবে আজকাল নানা কারণে বয়সের আগেই শুকিয়ে যাচ্ছে চোখের পানি।

বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক এবং ক্যাটারেক্ট, কর্নিয়া ও ল্যাসিক সার্জন ডা. সারাহ্ রহমান জানালেন, আমাদের চোখের মণির সামনে পানির একটি লেয়ার আছে। এর নাম প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম। এটি চোখের মণিকে সুরক্ষিত রাখে। নিয়মিত চোখের পাতা ফেললে চোখের এই পানির লেয়ারটি শুষ্ক হয় না এবং সমভাবে চোখের পানি কর্নিয়াতে ছড়িয়ে পড়ে।

কেন শুকিয়ে যায় চোখ?
মোবাইল বা গ্যাজেট আসক্তি চোখ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে আমরা চোখের পাতা ফেলতে ভুলে যাচ্ছি। সাধারণভাবে আমাদের মিনিটে ১০ থেকে ১২ বার চোখের পাতা ফেলার কথা। কিন্তু গ্যাজেট আসক্তির কারণে সেটি মিনিটে ২-৩ বারে নেমে এসেছে। এতে করে চোখের পানির লেয়ারটি শুকিয়ে যাচ্ছে। এছাড়া এয়ারকন্ডিশনে বেশি সময় থাকা, ভিটামিন এ’র অভাব ও কিছু শারীরিক কারণ যেমন বাত ব্যথার কারণেও চোখ শুষ্ক হতে পারে।

লক্ষণ কী?
চোখের পাতা ফেলতে সমস্যা হওয়া, চোখ খচখচ করা, চোখ জ্বালা করা ও পানি পড়া এই সমস্যার মূল লক্ষণ। অনেক সময় মাথা ব্যথা ও জ্বরের মতো সমস্যাও দেখা দিতে পারে।  

ডা. সারাহ্ রহমান

চোখের শুষ্কতা রোধে কী করবেন?
ডা. সারাহ্ রহমান জানালেন, এ সমস্যা প্রতিরোধ করতে মোবাইল বা গ্যাজেট ব্যবহার সীমিত করার বিকল্প নেই। যাদের দীর্ঘ সময় কম্পিউটার কিংবা মোবাইলে কাজ করতে হয়, তারা প্রতি ১ ঘন্টায় অন্তত ৫ মিনিট বিরতি নিয়ে চোখ বন্ধ করে রাখবেন। এছাড়া কাজ করার সময় চোখের পাতা মনে করে বারবার ফেলতে হবে।

ভিটামিন এ যুক্ত খাবার যেমন পেঁপে, কলা, কলমি শাক, লাউ শাক, গাজর ইত্যাদি খাবার নিয়মিত খেতে হবে। চোখ শুষ্ক হয়ে গেলে চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।

/এনএ/
সম্পর্কিত
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত