নারী কর্মীদের অনুপ্রেরণায় বিক্রয় ডটকমের আয়োজন ‘মনের জানালা’

জীবনযাপন ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ১৬:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:৩৭

নারী কর্মীদের অনুপ্রেরণায়  বিক্রয় ডটকমের আয়োজন ‘মনের জানালা’

মার্কেটপ্লেস বিক্রয় ডটকম তাদের কর্মীদের অংশগ্রহণে প্রধান কার্যালয়ে ‘মনের জানালা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রতি। প্রতিষ্ঠানটি ইউএন ওমেন-এর হি ফর শি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত ছয় বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিট এলিগেন্স-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন। এছাড়াও বিক্রয় ডটকম এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সিইও ঈশিতা শারমিন এবং হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম।

কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘মনের জানালা’ ফোরামটি গঠিত হয়। ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যদের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। নারী কর্মীদের পাশাপাশি এই ফোরামে পুরুষ কর্মীরাও তাদের মতামত জানাতে পারেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ফিট এলিগেন্স এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদা শারমিন বলেন, 'নারীর জন্য গণ্ডি নির্ধারণের মানসিকতা আমাদের সমাজের গভীরে গেঁথে রয়েছে। তবে অনেক নারীই প্রচলিত ধ্যানধারণাকে ভেঙে ভিন্ন ভিন্ন জগতে কাজের মাধ্যমে নিজ পরিচয়ে উজ্জ্বল। নারীদের জন্য সব সময় শুরুটা অন্যদের মতো মসৃণ হয় না। আমাকেও নানান চড়াই-উৎরাই পার হয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। প্রত্যেক নারীর
একক সত্তা রয়েছে, তাদের নিজ নামে পরিচিত হওয়ার অধিকার রয়েছে। আর পরিচয় প্রতিষ্ঠার প্রথম ধাপটিই হলো কাজ, যা তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে।'
বিক্রয় ডটকম এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, 'মনের জানালা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমাদের নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং কাজ করতে গিয়ে তাদের যে সকল প্রতিকূলতার সম্মুখীন হতে হয় হয় তা নিয়ে আলোচনা করতে পারেন। এই আয়োজনের মাধ্যমে আমরা মূলত নারী কর্মীদের মানসিক উন্নয়ন এবং তাদের কর্মক্ষেত্র ও নিজস্ব জীবনের মধ্যে ভারসাম্য আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকি।' 

বিক্রয় ডটকম এর সিইও ঈশিতা শারমিন বলেন, 'দেশের বিভিন্ন ব্যবসায়িক অঙ্গনে বাংলাদেশের নারীরা অনেক বড় বড় পদের দায়িত্ব নিচ্ছেন। এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের প্রতিষ্ঠানে আমরা নিয়মিত নারী-পুরুষের সমতা ও সমঅধিকার চর্চা করি। মনের জানালা তেমন একটি উদ্যোগ।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম