শীতে চুল পড়া কমাতে ব্যবহার করুন ৫ উপাদান

জীবনযাপন ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ১১:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:০৫

আসছে শীতকাল। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় চুল ঝরে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। শীতের শুষ্কতা যেন চুল ছুঁতে না পারে, সেজন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। এ সময় চুলের যত্নে ৫ প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পড়া কমাতে পারেন।

 

মিষ্টি কুমড়ার বীজের তেল

 

১। মিষ্টি কুমড়ার বীজের তেল
চুলের ফলিকলের যত্ন নেয় এই তেল। নিয়মিত ম্যাসাজ করলে কমে চুল পড়া ও বাড়ে চুলের বৃদ্ধি। শীতে চুলের রুক্ষতা দূর করতে মিষ্টি কুমড়ার বীজের তেল ব্যবহার করুন চুলে। চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল। 

২। মেথি
আয়রন ও প্রোটিন সমৃদ্ধ মেথি চুল করে মসৃণ ও ঝলমলে। মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। চাইলে একটি ডিমের কুসুম মিশিয়ে নিতে পারেন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল পড়া কমবে নিয়মিত ব্যবহারে। 

৩। আমলকী
চুলের রুক্ষতা ও শুষ্কতাকে বিদায় জানাতে চাইলে আমলকীর হেয়ার প্যাক বেশ কার্যকর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা চুলের দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক। আমলকীর গুঁড়া বিভিন্ন হেয়ার প্যাকে মিশিয়ে ব্যবহার করতে পারেন চুলে। নারকেল তেলে আমলকী ছেঁচে মিশিয়ে গরম করে চুলে ম্যাসাজ করতে পারেন এই তেল। 

৪। সবুজ আপেল 
সবুজ আপেল পেস্ট করে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। ফলটিতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক ও বিভিন্ন ভিটামিন চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। পাশাপাশি খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করবে। 

৫। পেঁয়াজের রস
পেঁয়াজ বেটে ছেঁকে নিন। এই রস সরাসরি লাগান চুলের গোড়ায়। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। ১৫ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল। চুলের গোড়া মজবুত হবে।  

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা