গৃহস্থালি পরিচ্ছন্নতায় লেবু ব্যবহারের ৬ কৌশল

জীবনযাপন ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ১৮:০৭আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮:০৭

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড চমৎকার ক্লিনিংয়ের কাজ করে। গৃহস্থালি পরিচ্ছন্নতায় লেবু ব্যবহারের কিছু কৌশল জেনে নিন।

গৃহস্থালি পরিচ্ছন্নতায় লেবু ব্যবহারের ৬ কৌশল

১। বেসিন বা রান্নাঘরের কলে আয়রন জমে অনেক সময় পানির ফ্লো কমে যায়। এই সমস্যা সমাধানে লেবু অর্ধেক করে কেটে বেকিং সোডা লাগিয়ে কলের মুখে লাগিয়ে দিন। দড়ি বা টেপ দিয়ে আটকে দিতে পারেন। সারা রাত এভাবে রেখে পরদিন খুলে পরিষ্কার করে নিন।

২। বাথরুমের শাওয়ারে নোংরা অথবা আয়রন জমে ছিদ্র বন্ধ হয়ে গেলে কাজে লাগাতে পারেন লেবু। একটি মোটা পলি ব্যাগে ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ সাদা ভিনেগার ও ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে শাওয়ারের মুখ আটকে দিন। এমনভাবে আটকাবেন যেন দ্রবণটি ছিদ্রগুলোতে প্রবেশ করতে পারে। ঘণ্টা দুয়েক এভাবে রেখে এরপর খুলে ফেলুন।

৩। ১ চা চামচ গুঁড়া সাবান, ১ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। লেবু অর্ধেক করে এই পেস্ট লাগিয়ে তারপর ঘষুন রান্নাঘরের সিঙ্ক। নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।

৪। লেবুর খোসা ছোট টুকরা করে কেটে নিন। ডিটারজেন্টে কাপড় ভেজানোর সময় পানিতে মিশিয়ে নিন এই টুকরো। সাদা কাপড় ঝলমলে হবে।

৫। চপিং বোর্ড পরিষ্কার করতে চাইলে সামান্য লবণ ছিটিয়ে লেবুর টুকরা ঘষে নিন।

৬। মাইক্রোওয়েভের ভেতরে দুর্গন্ধ হয়ে গেলে একটি বাটিতে পানি ও লেবুর টুকরো নিয়ে দিয়ে দিন ওভেনে। কিছুক্ষণ ঘুরিয়ে নিন। গন্ধ দূর হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের