সহজে সিলিং ফ্যান পরিষ্কার করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ০৯:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৯:২৩

আসছে শীতকাল। দীর্ঘদিনের জন্য ছুটি দেওয়ার আগে সিলিং ফ্যানগুলো পরিষ্কার করে নেওয়া জরুরি। তবে কাজটি একটু কষ্টকর। বিছানার উপর বা উঁচু জায়গায় দাঁড়িয়ে ফ্যানের নাগাল পেতে হয়। পরিষ্কার করতে গিয়ে কালিঝুলিও মাখতে হয় বিস্তর। এতো কষ্ট করে পরিষ্কার করার পরও দেখা যায় আঠালো ময়লা লেগেই আছে। জেনে নিন কিছু দরকারি টিপস।

  • বালিশের কভার দিয়ে খুব সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায়। এজন্য একটা সুতি কাপড়ের বালিশের কভার সামানয ভিজিয়ে নিন। ফ্যানের ব্লেডে জামা পরানোর মতো করে সেটা পরিয়ে নিন। তারপর দুই হাতের সাহায্যে চেপে বের করে আনুন। এতে সব ময়লা বালিশের কভারের ভিতর গিয়ে পড়বে। বারবার পরিষ্কার করার প্রয়োজন হবে না।
  • দীর্ঘদিন ফ্যান পরিষ্কার না করলে আঠালো হয়ে জমে থাকে ময়লা। এক্ষেত্রে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে যেন ধুলা দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরও একবার পরিষ্কার করতে হবে। শেষে সাবান পানি দিয়ে  কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্লেড।
  • পাখা পুরোপুরি শুকালে তারপর ফ্যান ছাড়বেন। 
  • কখনও ময়লা কাপড় ব্যবহার করবেন না ফ্যান পরিষ্কারের জন্য।
  • অবশ্যই বিছানার উপর খবরের কাগজ কিংবা পুরনো চাদর বিছিয়ে নেবেন ফ্যান পরিষ্কারের আগে।
  • ইউ শেপের কিছু লম্বা ব্রাশ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন ফ্যান পরিষ্কার করার জন্য।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
লর্ডসে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে পাকিস্তানের, এবার কি ফিরবে সেই দিন?
লর্ডসে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে পাকিস্তানের, এবার কি ফিরবে সেই দিন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে