টমেটো সস ও টমেটো কেচাপ কি এক?

টমেটো সস ও টমেটো কেচাপকে আমরা একই ভাবি। কিন্তু এদের মধ্যে রয়েছে পার্থক্য। চাইনিজ শব্দ 'কোয়েচিয়াপ' থেকে কেচাপ কথাটির উৎপত্তি। এর অর্থ ঝাল সস। অন্যদিকে সস শব্দটি ল্যাটিন শব্দ 'সালসাস' এর পরিমার্জিত রূপ। এর অর্থ লবণাক্ত। সপ্তদশ শতাব্দীতে কেচাপ আবিষ্কৃত হয় যা বিভিন্ন ভেষজ, মাছের নির্যাস এবং মসলা দ্বারা প্রস্তুত করা হতো। এরপর উপকরণে ভিনেগার আছে এমন সসকে কেচাপ নাম দেওয়া হলো। এরও অনেক পরে টমেটোর রস যুক্ত হয় কেচাপের সঙ্গে।

জীবনযাপন ডেস্ক
০৮ নভেম্বর ২০২২, ১৯:৫৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৬:০৩

কী কী পার্থক্য রয়েছে টমেটো কেচাপ ও টমেটো সসের মধ্যে? জেনে নিন সেটা। 

  • টমেটো, চিনি, ভিনেগার ও মসলা দিয়ে তৈরি করা হয় কেচাপ। অন্যদিকে টমেটো সস বানানো হয় টমেটো, সবজি বা মাংসের স্টক, তেল ও মসলা দিয়ে। সসে কখনোই ভিনেগার ব্যবহৃত হয় না। 
  • কেচাপ বলতে সাধারণত টমেটো কেচাপকেই বোঝানো হয়। কিন্তু সস বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ওয়েস্টার সস, চিলি সস, গার্লিক সস ইত্যাদি। 
  • কেচাপ ঠান্ডা অবস্থায় পরিবেশিত হয়। তবে বিভিন্ন ধরনের সস গরম অবস্থায় পরিবেশিত হয়।
  • সস তৈরিতে চিনি ব্যবহৃত হয় না। কেচাপ তৈরিতে চিনি ও অন্যান্য মিষ্টি মসলা ব্যবহৃত হয়। 
  • সসে বিভিন্ন ধরনের মসলা ও ভেষজ যেমন পেঁয়াজ, রসুন, পুদিনা পাতা ও ধনেপাতা ব্যবহার করা হয়। কেচাপ তৈরিতে এগুলো ব্যবহৃত হয় না। 
  • টমেটো কেচাপ সসের তুলনায় বেশিদিন ভালো থাকে। এটি রুমের তাপমাত্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে ও ফ্রিজে ৬ মাস পর্যন্ত রাখা যায়। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ