২ উপকরণে ডিমের কাটলেট

জীবনযাপন ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৯:০৩

বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন ডিমের কাটলেট। এটি খেতে যেমন মজাদার, তেমনি বানাতেও নেই ঝক্কি। জেনে নিন রেসিপি।

সস বানাবেন যেভাবে
বিশেষ এক ধরনের সস বানিয়ে নিতে পারেন কাটলেটের সঙ্গে খাওয়ার জন্য। এটি একবারে বানিয়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে। ২০ গ্রাম লবণ ছাড়া মাখন দিয়ে দিন গরম প্যানে। গলে গেলে ১ টেবিল চামচ ময়দা দিয়ে নাড়ুন। বাদামি রঙ হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে। এরপর ১৭০ মিলি পানি ও দেড় টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ ভিনেগার ও ২ টেবিল চামচ টমেটো সস দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে নিন চুলা থেকে।

কাটলেট বানাবেন যেভাবে
একটি প্লেটে ব্রেডক্রাম্ব ছড়িয়ে নিন। একটি ডিম ভেঙে উপরে দিন সাবধানে যেন কুসুম গলে না যায়। এরপর সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া ছিটিয়ে উপরে আবারও ব্রেডক্রাম্ব ছড়িয়ে দিন। প্যানে অল্প তেল গরম করে চামচের সাহায্যে আসতে করে প্যানে ফেলুন ব্রেডক্রাম্বে মোড়া ডিম। দুই দিক ভেজে তুলুন মচমচে করে। পরিবেশনের আগে সস ছড়িয়ে নিন।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: আইনমন্ত্রী
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
৪ খুনের ঘটনায় গ্রেফতার আসামিদের বন্ধু আদালতে কী বললেন?
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা