ঘন চুলের জন্য ভেষজ তেল বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৬:২৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৬

শীতে চুলের রুক্ষতা তো দূর হবেই, পাশাপাশি চুল পড়া বন্ধ হবে ভেষজ তেল ব্যবহারে। বিভিন্ন উপকারী ভেষজের নির্যাস সমৃদ্ধ তেল নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঘন ও কালো। চুলের অকালে পেকে যাওয়া রোধ করতেও কার্যকর ভেষজ তেল। বাজারে অনেক ধরনের ভেষজ তেল কিনতে পাওয়া যায়। তবে সর্বোচ্চ উপকারিতা পেতে বাসাতেই বানিয়ে নিতে পারেন এই তেল।

তেল তৈরিতে যা যা লাগবে
২০টি জবা ফুল, ৩০টি নিম পাতা, ৩০টি কারি পাতা, ৫টি ছোট আকারের পেঁয়াজ, ১ চা চামচ মেথি, ১টি অ্যালোভেরার পাতা, ২০টি বেলি ফুল ও ১ লিটার নারিকেল তেল।

যেভাবে তৈরি করবেন
মেথি ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন পানিতে। অ্যালোভেরার পাতা ছোট ছোট করে কেটে নিন। এবার এই দুই উপকরণের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি বড় কড়াইয়ে নিয়ে নারিকেল তেল দিন। কম আঁচে জ্বাল দিন ৪০ থেকে ৪৫ মিনিট। তেলের রঙ সবুজ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন।  

যেভাবে ভেষজ তেল ব্যবহার করবেন চুলে
চুল ভাগ করে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুন তেল। ২ থেকে ৩ ঘণ্টা রেখে তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারলে দ্রুত ফল পাবেন।

ভেষজ তেল ব্যবহারের উপকারিতা

  • জবা ফুল, কারি পাতা ও পেঁয়াজ চুলের বৃদ্ধি বাড়ায় ও চুল ঘন করতে সাহায্য করে।
  • নিম পাতা খুশকি ও উকুনের উপদ্রব দূর করে।
  • অ্যালোভেরা ও মেথি চুলে আনে ঝলমলে ভাব।
  • বেলি ফুল চমৎকার সুগন্ধ নিয়ে আসে তেলে।
  • ভেষজ তেল নিয়মিত ব্যবহার করলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল।
  • চুলের আগা ফাটা প্রতিরোধ করা সম্ভব হয়।  
  • চুল পড়া বন্ধ হয়।
/এনএ/
সম্পর্কিত
যে কারণে ৫০-এর পর বদলে গেল লিসা রের শরীরচর্চার ভাবনা
চুলের যত্নে দামি প্রসাধনী নয়, ডায়েটে রাখুন একটি জিনিস
ত্বক টানটান ভাব হারাচ্ছে? শুষ্কতা কমাতে রুটিনে রাখুন এই যত্নগুলি
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা