থার্টি ফার্স্ট পার্টির মেন্যুতে কোন কোন খাবার রাখবেন?

জীবনযাপন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯

শেষ হতে চলেছে আরও একটি বছর। বছর শেষের এই সময়টাতে পার্টির মুডেই থাকা হয় বেশি। শীতকালীন অবকাশ, বড়দিনের ছুটি, বার্ষিক ছুটি, নতুন বছরের আগমনসহ বিভিন্ন কারণে বেশ অবসর মেলে বছরের শেষ সপ্তাহে। এ সময় দলবেঁধে বারবিকিউ পার্টি, হাউজ পার্টির মতো আয়োজন তো লেগেই থাকে। এছাড়া নতুন বছরের আগমন উপলক্ষেও থাকে খাওয়া দাওয়ার আয়োজন। বন্ধুদের নিয়ে পার্টির পরিকল্পনা থাকলে কোন কোন খাবার মেন্যুতে রাখতে পারেন- থাকছে সেই আয়ডিয়া।

১। পার্টি স্ন্যাকস হিসেবে ফিঙ্গার ফুডের বিকল্প নেই। এমনই একটি খাবার হতে পারে চিজ বল। ভেতরে নরম চিজ ও বাইরে মচমচে কোটিং উৎসবের খাবার হিসেবে বেশ উপাদেয়। 

২। মেন্যুতে রাখতে পারেন স্টাফড মাশরুম। ভুট্টা, পনির, ক্যাপসিকাম ও মাশরুম দিয়ে স্টাফড মাশরুম তৈরি করা যায় খুব সহজেই। 

৩। হট টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারবেন মচমচে চিকেন উইংগস। 

৪। পার্টির পদ হিসেবে পিৎজার জুড়ি নেই। বাড়িতে বানিয়ে নিতে পারেন পিৎজা। পিৎজা তৈরির জন্য আলাদা ধরনের ব্রেড পাওয়া যায়। আগে থেকে সব উপকরণ কিনে রাখুন। সঠিক সময় বানিয়ে নিন।

৫। গোল গোল করে পেঁয়াজ কেটে ময়দা, ডিম, গোলমরিচের গুঁড়াসহ অল্প কিছু উপকরণের ব্যবহারে বানিয়ে ফেলতে পারেন অনিয়ন রিং। 

৬। মোজারেলা স্টিক বানিয়ে ফেলতে পারেন। কিংবা ফিশ ফিঙ্গারও রাখতে পারেন মেন্যুতে। আড্ডা দিতে দিতে এ ধরনের খাবার খেতে বেশ লাগে।

৭। ভারী খাবার হিসেবে রাখতে পারেন নান ও তান্দুরি চিকেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম