চুলে তেল দেওয়ার আগে মনে রাখবেন যে ৫ বিষয়

জীবনযাপন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১৩:০০আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৩:০০

চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে চাইলে নিয়মিত তেল ম্যাসাজের বিকল্প নেই। গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে তেল ভীষণ কার্যকর। তবে কিছু বিষয় মনে না রাখলে উল্টো তেল হতে পারে চুলের ক্ষতির কারণ। জেনে নিন টিপস।

 

  1. চুলে জবজবে করে তেল দেবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই দিন। বেশি তেল দিলে চুল ভালো থাকবে- এমন কথার ভিত্তি নেই। বরং বাড়তি তেল দূর করতে বাড়তি শ্যাম্পু ও পানি প্রয়োজন হয়, যা চুলের জন্য ক্ষতিকর। 
  2. ময়লা চুলে তেল দেবেন না। পরিষ্কার চুলে তেল ম্যাসাজ করুন।
  3. যাদের চুল খুব তৈলাক্ত, তারা ঘনঘন তেল ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এ ধরনের চুলে বেশি তেল লাগালে চুলের গোড়া আটকে যেতে পারে। এর কারণে মাথার ত্বকে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তৈলাক্ত চুলের আঠালো ভাব দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
  4. রাতে ঘুমানোর আগে তেল দেবেন না চুলে। গোসলের দুই ঘণ্টা আগে তেল দিন। ভালো করে শ্যাম্পু দিয়ে তেল ধুয়ে ফেলুন গোসলের সময়। 
  5. ভেজা চুলে তেল ব্যবহার করবেন না। সবসময় শুকনো ও পরিষ্কার চুলে তেল দিন। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম