বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ গাজরের হালুয়া

জীবনযাপন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৯

মজাদার গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারেন একটু অন্যভাবে। বাড়তি কিছু উপকরণ মিশিয়ে যেমন বাড়িয়ে নিতে পারেন পুষ্টিমান, তেমনি স্বাদেও নিয়ে আসা যায় ভিন্নতা। জেনে নিন রেসিপি।

২ কাপ কুচিয়ে নেওয়া গাজর ও ২ কাপ দুধ চুলায় বসান। লো মিডিয়াম আঁচে জ্বাল দিন। নাড়তে হবে ঘনঘন। দুধ ৮০ শতাংশ কমে গেলে স্বাদ মতো চিনি দিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আধা টেবিল চামচ ঘি ও মুঠোভর্তি বাদাম গুঁড়া দিন। পেস্তা বাদাম, কাজু বাদাম ও আমন্ড ব্যবহার করতে পারেন। মিষ্টিকুমড়ার বিচি ও সূর্যমুখীর বিচি গুঁড়া করে আধা চা চামচ মেশান। এলাচ গুঁড়া দিয়ে নাড়ুন। হালুয়া পুরোপুরি শুকিয়ে গেলে নারিকেল কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

দুধে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়া মিষ্টিকুমড়ার বিচি ও সূর্যমুখীর বিচিতেও অল্প পরিমাণে প্রোটিন মেলে। কোরানো নারকেল বা নারিকেল কুচি প্রোটিনের আরেকটি উৎস। প্রোটিন সমৃদ্ধ এই হালুয়া শুধু পুষ্টিগুণেই অনন্য নয়, খেতেও সুস্বাদু।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম