ব্রণ দূর করবে লেবুর রস

লাইফস্টাইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৫
image

ব্রণ দূর করবে লেবুর রস

ধুলাবালি, ত্বক নিয়মিত পরিষ্কার না করা ও খাওয়া-দাওয়ার অনিয়মসহ বিভিন্ন কারণে ত্বকে ব্রণ হতে পারে। অনেক সময় টিনএইজেও ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের জন্য বাংলা ট্রিবিউন দিচ্ছে সহজ সমাধান। ব্রণ ও ব্রণের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়ে তৈরি বিভিন্ন ফেসপ্যাক। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ব্রণ ও এর দাগ দূর করবে দ্রুত। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে এ প্রাকৃতিক উপাদান। জেনে নিন কীভাবে লেবুর রস দূর করবে ব্রণ-
লেবুর রস

ব্রণ ও ব্রণের দাগের উপর লেবুর রস সরাসরি লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। কমে যাবে ব্রণ ও দাগ।

লেবুর রস ও মধু
মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে মিলিয়ে যাবে ব্রণ। পাশাপাশি দূর হবে ব্রণের কালচে দাগও।

লেবুর রস ও কমলার রস
লেবুর রস ও কমলার রস একসঙ্গে দ্রুত ব্রণ দূর করতে পারে। এ দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।    

লেবু

দুধ ও লেবুর রস
সমপরিমাণ দুধ ও লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করার পাশাপাশি বাড়াবে ত্বকের উজ্জ্বলতা।

লেবুর রস ও শসার রস
সমপরিমাণ লেবুর রস ও শসার রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। নিয়মিত এ প্যাকটি ব্যবহার করলে ধীরে ধীরে ব্রণ দূর হবে।

/এনএ/

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম