আগের দিন কিনলেও উৎসবের দিন সতেজ থাকবে ফুল

জীবনযাপন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

একই দিনে উদযাপিত হবে দুই উৎসব। বসন্তবরণ ও ভালোবাসা দিবস আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। দুই উৎসব উপলক্ষে ফুলের বাজারে এরই মধ্যে লেগে গেছে আগুন। উৎসবের দিন পছন্দের ফুল ঠিকঠাক পাওয়া যাবে কিনা এই সংশয় থেকে অনেকে আগের দিনই কিনে নেন খোঁপা সাজানোর ফুল। আগের দিন কিনে কীভাবে পরদিন পর্যন্ত তাজা রাখবেন সাজের ফুল? জেনে নিন উপায়। 

  • গোলাপ আজকেই কিনে নিতে পারেন বাড়ি ফেরার সময়। কেনার সময় পুরোপুরি প্রস্ফুটিত গোলাপ না কিনে আধ ফোটা ফুল কিনুন। লম্বা ডাঁটা ও পাতাসহ কিনবেন ফুল।
  • বাড়িতে ফিরে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন ডাঁটাসহ গোলাপ। ডাঁটা কিছুটা ছোট করে কেটে নেবেন পানিতে ডোবানোর আগে। তবে বেশি ছোট করে কাটবেন না। কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। 
  • ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। 
  • ফুলদানির পানিতে একটা অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন।

আগের দিন কিনলেও উৎসবের দিন সতেজ থাকবে ফুল

  • দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিতে পারেন। 
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে।
  • গাঁদা ফুলের মালা কিনে আনলে সেটা একটি পাতলা সুতির কাপড় ভিজিয়ে মুড়ে রাখুন। পরদিন চুলে পরার আধা ঘণ্টা আগে খোলা বাতাসে রাখুন। বের হওয়ার আগে খোঁপা সাজিয়ে নিন ফুলের মালায়। 
  • চুল সাজানোর আগে গোলাপ ফুলদানি থেকে বের করে সুবিধা মতো সাইজে ডাঁটা কেটে নিন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন