যে লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা!

জীবনযাপন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪০

বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা জুড়ি। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই অল্প সংখ্যক ছবি প্রকাশ করেছিলেন তারা। এরপর রাতারাতি ভাইরাল হয়ে পড়ে এই জুটির বিয়ের ছবি। বিয়ের আয়োজন, সাজ- সবকিছু নিয়েই কৌতূহলের চূড়ান্ত ছিল ভক্তদের। সম্প্রতি নিজেদের সংগীত অনুষ্ঠানের কিছু ছবি ইন্সট্রাগ্রামে প্রকাশ করেছেন কিয়ারা। তাতে দেখা যায় ঝলমলে লেহেঙ্গা ও হীরার গয়নার ঝলকানি। 

যে লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা!

বিয়ের পোশাকের মতোই ঝকঝকে সোনালি রঙের লেহেঙ্গাটির নকশা করে দিয়েছেন ডিজাইনার মনিষ মালহোত্রা। সোনালি ও রূপালি দুই রঙের ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ এই লেহেঙ্গা। প্রায় ৯৮ হাজার চকচকে উজ্জ্বল স্করোভস্কি ক্রিস্টাল ও মারাবু ফেদার দিয়ে তৈরি এই লেহেঙ্গাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৪ হাজার ঘণ্টা। এই তথ্য জানান স্বয়ং মনিষ মালহোত্রাই। 

যে লেহেঙ্গা তৈরিতে সময় লেগেছে ৪ হাজার ঘণ্টা!

লেহেঙ্গার পাশাপাশি অনুষ্ঠানে দ্যুতি ছড়িয়েছে কিয়ারার গলার হীরার নেকপিস। প্রাকৃতিক হীরার ঝলমলে এই নেকপিসে ছিল রুবির পেনডেন্ট। কানে  রুবির তৈরি দুল ছিল কিয়ারার। আর মেকআপে ছিলেন বরাবরের মতোই ছিমছাম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন