রেসিপি: মসুরের ডাল দিয়ে পুঁই শাক

জীবনযাপন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৫

টাটকা পুঁই শাক রান্না করে ফেলতে পারেন মসুরের ডাল দিয়ে। আইটেমটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

রেসিপি: মসুরের ডাল দিয়ে পুঁই শাক

আধা কাপ মসুরের ডাল অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রাখুন। ৫০০ গ্রাম পুঁই শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। শাক কেটে পরিমাণ মতো লবণ, ১টি পেঁয়াজ কুচি, ৪ কোয়া রসুন কুচি ও কয়েকটি কাঁচা মরিচের ফালি দিয়ে চুলায় বসান। নেড়েচেড়ে সেদ্ধ করুন শাক। পানি পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিন। কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিন তেলে। ২টি পেঁয়াজ কুচি ও একটি রসুন কুচি দিন। নেড়েচেড়ে ভেজে সেদ্ধ করে রাখা মসুরের ডাল দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে নাড়ুন। সেদ্ধ করে রাখা শাক দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ইসলামাবাদে লংমার্চের নতুন তারিখ ঘোষণা, পাকিস্তানে কী ঘটছে?
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
পারমিটের বেশি সময় অবস্থান করলে আসতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়