প্লাস্টিকের বোতল ও সুতির বর্জ্যে উৎপাদিত কাপড়ের ব্র্যান্ড চালু

জীবনযাপন ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ১৭:০১আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:০৩

প্রায় শতভাগ রিসাইকেল করা পণ্য দিয়ে তৈরি কাপড়ের ফ্যাশনেবল পোশাক নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড রি/ড্রেস।  আজ ১৫ মার্চ (বুধবার) এই ফ্যাশন ব্র্যান্ডটি চালু হচ্ছে। রি/ড্রেসের কাপড় ও ডিজাইনে তৈরি পোশাকগুলো আজ থেকে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চার্স ও ইয়েলোতে পাওয়া যাবে। শিগগিরই আড়ংয়ের তেজগাঁও মাল্টি-ব্র্যান্ড আউটলেটের ভিতরে ‘তাগা’ শপ-ইন-শপ’ও রি/ড্রেসের কাপড়গুলো পাওয়া যাবে।

প্লাস্টিকের বোতল ও সুতির বর্জ্যে উৎপাদিত কাপড়ের ব্র্যান্ড চালু

প্লাস্টিকের বোতল এবং সুতির বর্জ্য থেকে উৎপাদিত নরম এই কাপড় বাতাস চলাচল করতে পারে এমন বুননে তৈরি। এই কাপড়ে তৈরি রি/ড্রেসের পোশাকগুলো নারী-পুরুষ উভয়ের জন্যই উপযোগী।

রি/ড্রেস একটি সামাজিক উদ্যোগ- এই প্রতিষ্ঠানটির লাভ দায়িত্বশীল ফ্যাশন প্রচারেই ব্যয় করা হয়। বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ তুলা রিসাইক্লিং কেন্দ্র হিসেবে পরিচিত করার লক্ষ্যে কাজ করছে এই ফ্যাশন ব্র্যান্ডটি।

ফেলে দেওয়া বিভিন্ন পণ্য রিসাইকেল করে প্রায় উন্নতমানের কাপড় তৈরির জন্য রি-ড্রেস স্থানীয় রি-সাইক্লিং কারখানা এবং গার্মন্টেসগুলোর সঙ্গে কাজ করছে। এ কাপড়ের শতভাগ ফাইবার (কিছু কাপড়ে ৫ শতাংশ বা তার কম নন-রিসাইকেল ফাইবার থাকতে পারে) এবং ৪০ শতাংশ তুলা রিসাইকেল করা। এতে কিছু প্লাস্টিকের বোতল রিসাইকেল করে তৈরি পলিয়েস্টারও মেশানো হয়।

সরল রেখায় বোনা ও মৌলিক রঙের আরামদায়ক এই ফ্যাশনেবল পোশাকগুলো গ্রীষ্মকালে পরার জন্য উপযুক্ত। এগুলো আনুষ্ঠানিকভাবে বা সাধারণভাবে সবাই পরতে পারবে। দক্ষিণ এশিয়ায় প্রচলিত পোশাকের ধরণ বিবেচনা করে রি/ড্রেসের ডিজাইনাররা সব বয়সের জন্য উপযোগী একটি সমসাময়িক ফ্যাশনের সংগ্রহ নিয়ে এসেছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী