যেভাবে পেঁয়াজু সংরক্ষণ করবেন রোজার মাসজুড়ে

জীবনযাপন ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৭:১৪আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:১৪

ইফতার তৈরির সময় তাড়াহুড়ো লেগে যায় প্রতিদিনই। রোজা রেখে ক্লান্তও লাগে বেশ। নিয়মিত ইফতার আইটেমে থাকা পেঁয়াজুর প্রস্তুতি একবারেই করে ফেলতে পারেন সারা মাসের জন্য। এতে ইফতার তৈরিতে সময় বাঁচবে অনেকটাই। জেনে নিন মচমচে পেঁয়াজু তৈরি ও দুইভাবে সংরক্ষণের উপায়।      

যেভাবে পেঁয়াজু সংরক্ষণ করবেন রোজার মাসজুড়ে

আধা কাপ মসুরের ডাল ও আধা কাপ খেসারির ডাল ভালো করে ধুয়ে নিন কয়েকবার। চাইলে ডালের পরিমাণ নিজের ইচ্ছে মতো নিতে পারেন। দুইটির বদলে একটি ডাল দিয়েও বানানো যায় পেঁয়াজু। ডাল ধুয়ে পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ভালো করে ছেঁকে পাটায় বেটে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তবে একদম মিহি করবেন না কিংবা অতিরিক্ত পানি দেবেন না। চেষ্টা করুন পানি ছাড়াই বাটতে। প্রতিদিন যে পরিমাণ লাগবে সেই পরিমাণ করে নিয়ে জিপলক ব্যাগ বা মুখবন্ধ বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিন। ইফতার তৈরি কয়েক ঘণ্টা আগে বের করে রাখবেন ডিফ্রস্টের জন্য। চাইলে পেঁয়াজু একেবারে রেডি করেও সংরক্ষণ করতে পারেন।

যেভাবে পেঁয়াজু সংরক্ষণ করবেন রোজার মাসজুড়ে

এজন্য ডাল বাটার সঙ্গে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ, অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও চালের গুঁড়া দিয়ে ডাল মেখে নিন। এবার পেঁয়াজুর আকৃতি করে জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিন। ভাজার আগে বের করে নিন ফ্রিজ থেকে।

ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের