বৈশাখের আগে জেনে নিন শুষ্ক ত্বকে মেকআপ বসানোর টিপস

জীবনযাপন ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১৮:০০আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৮:০০

আর একদিন পরেই পহেলা বৈশাখ। এদিন শাড়ির সঙ্গে হালকা মেকআপ না করলে কি চলে? ত্বক যদি তৈলাক্ত বা মিশ্র হয়, তবে মেকআপ করতে কোনও সমস্যাই হয় না। বরং মেকআপ আরও ভালোভাবে বসে ত্বকে। কিন্তু ত্বক শুষ্ক হলে  বিড়ম্বনার শেষ নেই। শুষ্ক ত্বকে মেকআপ ভালোভাবে বসে না, আবার মেকআপ ফেটে যাওয়ার ঝুঁকিও থেকে যায়। গরমের দিনে শুষ্ক ত্বকে আরও বেশি সমস্যা হয়। তবে তাই বলে কি উৎসব উদযাপনে সাজবেন না? পহেলা বৈশাখের আগেই জেনে নিন কোন কোন টিপস মানলে শুষ্ক ত্বকেও মেকআপ বসবে ঠিকঠাক। 

বৈশাখের আগে জেনে নিন শুষ্ক ত্বকে মেকআপ বসানোর টিপস

শুরুতেই ত্বক খুব ভালো করে পরিষ্কার করে নিন। অপরিষ্কার ত্বকে মেকআপ ভালো মতো বসে না।  ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে বরফ ঘষে নিন। মুখে অতিরিক্ত ঘাম হলে বরফ খুব ভালো কাজ করে।

মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে কমবে ত্বকের শুষ্ক ভাব। তবে এই গরমে খুব ভারি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। 

শুষ্ক ত্বকে ভালো করে প্রাইমার লাগাতে হবে। এতে মেকআপ অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকে। আর প্রাইমার ত্বককে ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে রক্ষা করে, ফাউন্ডেশনকে একেবারে ভেতরে যেতে দেয় না। প্রাইমার না থাকলে অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন। 

শুষ্ক ত্বকের জন্য ভাল বিবি ক্রিম বা সিসি ক্রিম। প্রাইমার ব্যবহারের পর এই ক্রিম লাগিয়ে নিন। এতে শুষ্কভাব অনেকটাই কমে যাবে। ড্রাই স্কিন হলে স্টিক ফাউন্ডেশন একদম ব্যবহার করবেন না। সব সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। এবার কনসিলার দিয়ে হালকা ব্লেন্ড করে নিন। মুখের মেকআপ হয়ে গেলে ঠোঁটের মেকআপ করে নিন। ঠোঁটে আগে লিপ বাম ব্যবহার করুন। এরপর লিপস্টিক লাগিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের