চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?

জীবনযাপন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ১৮:২১আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৮:২১

রোজার মাসে শরবত খাওয়া হয় বেশি। তবে বিশেষজ্ঞরা বলেন, সাদা চিনি বা প্রক্রিয়াজাত চিনি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। সাদা চিনি খেলে মেদ বেড়ে যাওয়া, হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এমনকি ক্যানসারের মতো ব্যাধির ঝুঁকিও বাড়িয়ে তোলে ক্ষতিকর সাদা চিনি। শরবতে তাহলে চিনির বদলে কী ব্যবহার করবেন?

১। চিনির বদলে শরবত বানাতে পারেন গুড় দিয়ে। আজকাল গুড়ের পাউডারও পাওয়া যায় বাজারে। ব্যবহার করতে পারেন এগুলো। আখের গুড় কিংবা খেজুরের গুড়ের শরবত খেলে উপকারও মিলবে বেশ।

২। চিনির চমৎকার বিকল্প হতে পারে তাল মিছরি। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লেবু মিশিয়ে খান মিছরির শরবত। পেট ঠান্ডা থাকবে।

৩। ব্রাউন সুগার বা আখের চিনি দিয়ে শরবত বানানো যায়।

৪। মধু মিশিয়ে বানাতে পারেন শরবত। তবে খুব বেশি পরিমাণে না মেশানোই ভালো।

৫। শরবতের বদলে স্মুদি ধরনের পানীয় যদি বানাতে চান তবে ব্যবহার করতে পারেন ম্যাপেল সিরাপ বা খেজুর।

/এনএ/
সম্পর্কিত
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
তাপপ্রবাহে শিশুদের সুরক্ষায় যা করবেন
৫৬ দিনে ৯ কেজি ওজন কমিয়ে ইনফ্লুয়েন্সার তানিয়া জানালেন রুটিন
সর্বশেষ খবর
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের