দুই টাইলসের মাঝে কালো লম্বা দাগ পড়েছে?

জীবনযাপন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৮:৩০ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮:৩০

দীর্ঘদিন ব্যবহারের পর টাইলস আর আগের মতো ঝকঝকে থাকে না। বিশেষ করে দুই টাইলসের মাঝে থাকা কালো দাগ বেশ দৃষ্টিকটু। শুরু থেকেই যত্নশীল হলে এই দাগ পড়া আটকানো সম্ভব। তারপরেও দাগ দেখা দিলে কী করবেন? জেনে নিন টাইলস পরিষ্কারের আদ্যোপান্ত।

 

  • প্রতিদিন ঘর মুছবেন। সপ্তাহে কয়েকদিন গরম পানিতে জীবাণুনাশক মিশিয়ে পরিষ্কার করুন মেঝে। ফ্যান ছেড়ে ভালোভাবে শুকিয়ে নিন যেন টাইলের ফাঁকে পানি জমে না থাকে।
  • সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার ও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন টাইলস। ক্লিনার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করে এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবেন।
  • রান্নাঘরের টাইলস দ্রুত ময়লা হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত তিনদিন লিকুইড ক্লিনার বা ডিটারজেন্ট দিয়ে টাইলস পরিষ্কার করুন।
  • বাথরুমের টাইলসের দাগ তুলতে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন।
  • দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
  • বেকিং সোডা ও হাইড্রোজেন পারওক্সাইড একসঙ্গে মিশিয়েও দুই টাইলসের মাঝের দাগ পরিষ্কার করা যায়।
  • সমপরিমাণ ভিনেগার ও গরম পানি মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।   
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ