মা দিবসে কোন রেস্টুরেন্টে কী অফার

জীবনযাপন ডেস্ক
১২ মে ২০২৩, ১৭:১৫ আপডেট : ১২ মে ২০২৩, ১৭:১৬

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। এ উপলক্ষে দৈনন্দিন রান্নার ব্যস্ততা থেকে মাকে ছুটি দিয়ে নিয়ে যেতে পারেন পছন্দের কোনও রেস্টুরেন্টে। জেনে নিন মা দিবস উপলক্ষে কোন রেস্টুরেন্ট কী অফার দিচ্ছে।

কেএফসি
মা দিবসের দিন নিজের জন্য খাবার অর্ডার করলে মায়ের জন্য বিনামূল্যে খাবার পরিবেশন করবে কেএফসি। রেস্টুরেন্টটির যেকোনো শাখাতেই মিলবে এই বিশেষ অফার।

পাইনউড ক্যাফে
ধানমন্ডির পাইনউড ক্যাফে মা দিবস উপলক্ষে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। মায়ের সঙ্গে রেস্টুরেন্টে গেলে যেকোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ছাড়। সঙ্গে ক্যাফের পক্ষ থেকে ডেসার্ট পরিবেশন করা হবে বিনামূল্যে। এই অফার শুধুমাত্র ১৪ তারিখের জন্যই প্রযোজ্য।  

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
মা দিবস উপলক্ষে গুলশানের ক্রাউন প্লাজা হোটেল কমপ্লিমেন্টারি বুফে ডিনারের আয়োজন করেছে মায়ের জন্য। এছাড়া কেক, পেস্ট্রি ও স্যান্ডউইচের উপর থাকছে ৫০ শতাংশ ছাড়।  

ঢাকা রিজেন্সি হোটেল
১৪ মে রাতের খাবারে মায়েদের জন্য বিশেষ আয়োজন রেখেছে ঢাকা রিজেন্সি হোটেল। মাকে সঙ্গে নিয়ে গেলে কেবল নিজের জন্য পরিশোধ করতে হবে মূল্য, মায়ের জন্য বুফে ডিনার মিলবে বিনামূল্যে।

শেরাটন ঢাকা
মা দিবস উপলক্ষে দুপুর ও রাতের খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে শেরাটন ঢাকা হোটেল।   

পিৎজা হাট
মাকে সঙ্গে নিয়ে পিৎজা খেতে যেতে পারেন ১৪ মে। দিনজুড়ে একটি পিৎজা কিনলে আরেকটি বিনামূল্যে পাওয়া যাবে পিৎজা হাট রেস্টুরেন্টে।

দ্য ওয়েস্টিন ঢাকা
মা দিবস উপলক্ষে লাঞ্চ ও ডিনারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে দ্য ওয়েস্টিন ঢাকা। এছাড়া স্পাতে ২০ শতাংশ ছাড় থাকছে এবং কফি একটি কিনলে আরেকটি পাওয়া যাবে বিনামূল্যে।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ