মায়ের জন্য বানিয়ে ফেলুন জাপানিজ কটন চিজ কেক

জীবনযাপন ডেস্ক
১৩ মে ২০২৩, ১১:০০ আপডেট : ১৩ মে ২০২৩, ১১:০০

মা দিবস উপলক্ষে নরম তুলতুলে জাপানিজ কটন চিজ কেক বানিয়ে ফেলতে পারেন। ক্রিম চিজ দিয়ে তৈরি এই কেক এতোই মোলায়েম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। চিজ কেক পরিবেশন করতে পারেন বিশেষ দিন উদযাপনের আয়োজনে। জেনে নিন রেসিপি।

মায়ের জন্য বানিয়ে ফেলুন জাপানিজ কটন চিজ কেক

১ কাপ ক্রিম চিজ, আধা কাপ দুধ, ৩ টেবিল চামচ মাখন, ৪ টেবিল চামচ চিনি, ৪টি ডিমের কুসুম ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বিট করে নিন। দেড় টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও আধা কাপ ময়দা চেলে মিশ্রণে দিয়ে দিন অল্প অল্প করে। অন্য একটি বাটিতে ৪টি ডিমের সাদা অংশ হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিন স্বাদ মতো চিনি দিয়ে। চিনি অল্প অল্প করে মেশাবেন। নাহলে ডিম ফোমের মতো না ফুলে পাতলা হয়ে যাবে।

আরও পড়তে পারেন: মা দিবসে কোন রেস্টুরেন্টে কী অফার 

ডিমের ফোম তৈরি হয়ে গেলে চিজের মিশ্রণ মিশিয়ে নিন। কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিন। কেকের মিশ্রণ উপর থেকে ঢালুন। দুই সাইজ বড় আরেকটি মোল্ডে গরম পানি দিয়ে তাতে কেকের মোল্ডটি বসিয়ে দিন। ওভেনে ১৫০ ডিগ্রিতে) ৫০ মিনিট বেক করুন। কেক হয়ে গেলে আইসিং সুগার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়তে পারেন: মায়ের জন্য বিশেষ কী করছেন? 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ